Amos 5:8 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর খোঁজ কর, যিনি কৃত্তিকা ও মৃগশীর্ষ নক্ষত্র সৃষ্টি করেছেন, যিনি ঘন অন্ধকারকে প্রভাতে পরিণত করেন, যিনি দিনকে রাতের মত অন্ধকারময় করেন, যিনি সমুদ্রের জলরাশিকে আহ্বান করে স্থলের উপর ঢেলে দেন; তাঁর নাম মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি কৃত্তিকা ও কালপুরুষ নক্ষত্রমণ্ডলী নির্মাণ করেছেন, যিনি মধ্য রাত্রিকে প্রভাতে পরিণত করেন ও দিনকে রাতের মতো অন্ধকারময় করেন, যিনি সমুদ্রের জলরাশিকে আহ্বান করেন ও ভূপৃষ্ঠের উপরে তাদের ঢেলে দেন— সদাপ্রভু তাঁর নাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[তাঁহার অন্বেষণ কর,] যিনি কৃত্তিকা ও মৃগশীর্ষ নির্ম্মাণ করিয়াছেন, যিনি মৃত্যুচ্ছায়াকে প্রভাতে পরিণত করেন, যিনি দিনকে রাত্রির ন্যায় অন্ধকারময় করেন, যিনি সমুদ্রের জলসমূহকে আহ্বান করিয়া স্থলের উপর দিয়া বহান; তাঁহার নাম সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[তাঁহার অন্বেষণ কর,] যিনি কৃত্তিকা ও মৃগশীর্ষ নির্মাণ করিয়াছেন, যিনি মৃত্যুচ্ছায়াকে প্রভাতে পরিণত করেন, যিনি দিনকে রাত্রির ন্যায় অন্ধকারময় করেন, যিনি সমুদ্রের জলসমূহকে আহ্বান করিয়া স্থলের উপর দিয়া বহান; তাঁহার নাম সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিনি কৃত্তিকা ও মৃগশীর্ষ নামে তারাগুলো তৈরী করেছেন, যিনি অন্ধকারকে আলো করেন এবং দিনকে রাতের আঁধার করেন, যিনি সাগরের জলকে ডাক দিয়ে ভূমির উপর ঢেলে দেন, তাঁর নাম সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিনি কৃত্তিকা ও মৃগশীর্ষ নামে তারাগুলো তৈরী করেছেন, যিনি অন্ধকারকে আলো করেন এবং দিনকে রাতের আঁধার করেন, যিনি সাগরের পানিকে ডাক দিয়ে ভূমির উপর ঢেলে দেন, তাঁর নাম মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিনি কৃত্তিকা ও কালপুরুষ নক্ষত্রপুঞ্জ সৃষ্টি করেছেন, যিনি নিবিড় তমিস্রাকে ঊষার আলোকে পরিণত করেন, যিনি দিবালোককে আবৃত করেন রাত্রির অন্ধকারে, যাঁর আহ্বানে সাগরের জলরাশি প্লাবিত করে ধরণী, ‘ইয়াহ্ওয়ে’ তাঁর নাম।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর কালপুরুষ এবং সপ্তর্ষিমণ্ডল বানিয়েছেন; তিনি অন্ধকারকে সকালে পরিণত করেছেন; তিনি দিন কে গভীর রাতে পরিণত করেছেনে এবং সমুদ্রের জলরাশিকে ডাকেন; তিনি তাদের স্থলভাগে ঢেলে দিয়েছেন। সদাপ্রভু তাঁর নাম।