Amos 6:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধিক্ তাদেরকে যারা সিয়োনে নিশ্চিন্ত বাস করছে ও তাদেরকে যারা সামেরিয়া পর্বতে নির্ভয়ে বাস করছে, জাতিদের শ্রেষ্ঠাংশের মধ্যে যারা প্রসিদ্ধ, ইসরাইল-কুল যাদের শরণাগত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধিক্ তোমাদের, যারা সিয়োনে আত্মতৃপ্ত বসে আছ, ধিক্ তোমাদেরও, যারা শমরিয়া পর্বতে নিজেদের নিরাপদ মনে করছ, যারা অগ্রগণ্য জাতির বিশিষ্ট লোক, যাদের কাছে ইস্রায়েল জাতি শরণাপন্ন হয়েছে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধিক্ তাহাদিগকে, যাহারা সিয়োনে নিশ্চিন্ত রহিয়াছে, ও তাহাদিগকে, যাহারা শমরিয়া পর্ব্বতে নির্ভয়ে রহিয়াছে, জাতিগণের শ্রেষ্ঠাংশের মধ্যে যাহারা প্রসিদ্ধ, ইস্রায়েল-কুল যাহাদের শরণাগত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধিক্ তাহাদিগকে, যাহারা সিয়োনে নিশ্চিন্ত রহিয়াছে, ও তাহাদিগকে, যাহারা শমরিয়া পর্বতে নির্ভয়ে রহিয়াছে, জাতিগণের শ্রেষ্ঠাংশের মধ্যে যাহারা প্রসিদ্ধ, ইস্রায়েল-কুল যাহাদের শরণাগত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধিক্ তোমাদের! তোমরা তো সিয়োনে আরামে বাস করছ আর শমরিয়ার পাহাড়ে নিজেদের নিরাপদ মনে করছ। তোমরা সবচেয়ে প্রধান জাতি ইস্রায়েলের নাম-করা লোক আর তোমাদের কাছেই ইস্রায়েলের লোকেরা আসে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘৃণ্য তোমরা! তোমরা তো সিয়োনে আরামে বাস করছ আর সামেরিয়ার পাহাড়ে নিজেদের নিরাপদ মনে করছ। তোমরা সবচেয়ে প্রধান জাতি ইসরাইলের নাম-করা লোক আর তোমাদের কাছেই ইসরাইলের লোকেরা আসে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধিক্ তোমাদের। যারা সিয়োনে আরামে আয়েসে রয়েছে,শমরিয়ার শৈলশিখরে যারা নিরাপদ বোধ করছ, ইসরায়েল জাতির মধ্যে যারা অভিজাত ও বিশিষ্ট,জনগণ যাদের শরণাগত,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিয়োনের তোমরা যারা খুব আরামে জীবনযাপন করছ এবং শমরিয়া পর্বতে যারা নিরাপত্তা অনুভব করছ তাদের জন্য খারাপ সময় আসছে| সব চেয়ে গুরুত্বপূর্ণ জাতিতে “গুরুত্বপূর্ণ” নেতাসমূহ| ইস্রায়েলবাসীরা তোমাদের কাছে সাহায্যের জন্য আসে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধিক তাদের যারা সিয়োনে শান্তিতে রয়েছে এবং তাদের যারা শমরিয়ার পাহাড়ী অঞ্চলে নিরাপদে রয়েছে, দেশের সেরা বিশিষ্ট লোকেরা, যাদের কাছে ইস্রায়েল কুল সাহায্যের জন্য এসেছে!