Amos 6:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাড়ি থেকে লাশগুলো বের করার জন্য কোন ব্যক্তির চাচা, এমন কি, শবদাহকারী, তাকে তোলার পর অন্তঃপুরস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, এখনও কি তোমার কাছে আর কেউ আছে? সে বলবে, কেউ নেই। তখন সে বলবে, চুপ কর; মাবুদের নাম উচ্চারণ করার নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর শবদাহকারী কোনো আত্মীয় তাদের গৃহ থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য আসে এবং সেখানে অবশিষ্ট তখনও লুকিয়ে থাকা কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করে, “তোমার সঙ্গে আরও কেউ কি আছে?” সে বলবে, “না নেই।” তখন সে বলবে, “চুপ করো! আমরা সদাপ্রভুর নাম আদৌ উল্লেখ করব না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর গৃহ হইতে অস্থি সকল বাহির করণার্থে কোন ব্যক্তির পিতৃব্য, এমন কি, শবদাহকারী, তাহাকে তুলিলে পর অন্তঃপুরস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করিবে, এখনও কি তোমার কাছে আর কেহ আছে? সে বলিবে, কেহ নাই। তখন সে কহিবে, চুপ কর; সদাপ্রভুর নাম উচ্চারণ করিবার নহে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর গৃহ হইতে অস্থি সকল বাহির করণার্থে কোন ব্যক্তির পিতৃব্য, এমন কি, শবদাহকারী, তাহাকে তুলিলে পর অন্তঃপুরস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করিবে, এখনও কি তোমার কাছে আর কেহ আছে? সে বলিবে, কেহ নাই। তখন সে কহিবে, চুপ কর; সদাপ্রভুর নাম উচ্চারণ করিবার নহে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর কোন আত্মীয় মৃতদেহগুলো পোড়াবার জন্য সেগুলো ঘর থেকে বের করে নিতে আসবে। ঘরের ভিতরে আর কেউ আছে কি না তা জানবার জন্য সে জিজ্ঞাসা করবে, “তুমি ছাড়া আর কেউ আছে কি?” তখন সেই ঘরের লোক বলবে, “না, নেই।” এতে সেই আত্মীয় বলবে, “চুপ কর। এমন কি, সদাপ্রভুর নামও নিয়ো না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর কোন আত্মীয় লাশগুলো পোড়াবার জন্য সেগুলো ঘর থেকে বের করে নিতে আসবে। ঘরের ভিতরে আর কেউ আছে কি না তা জানবার জন্য সে জিজ্ঞাসা করবে, “তুমি ছাড়া আর কেউ আছে কি?” তখন সেই ঘরের লোক বলবে, “জ্বী না, নেই।” এতে সেই আত্মীয় বলবে, “চুপ কর। এমন কি, মাবুদের নামও নিয়ো না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোনও মৃত ব্যক্তির আত্মীয় তার শবদাহ করার জন্য মৃতদেহ ঘর থেকে বাইরে আনতে গিয়ে যদি অন্তঃপুরে কাউকে জিজ্ঞাসা করে, ‘ঘরে আর কেউ আছে কি?’ —তখন সে উত্তর দেবে, ‘না, কেউ নেই।’ সেই আত্মীয় তখন বলবে, ‘চুপ্, প্রভুর নাম উচ্চারণ করো না।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং যখন কেউ মারা যায় তখন একজন আত্মীয় সেই দেহ নিতে আসবে যাতে সে মৃতদেহ বের করে নিয়ে গিয়ে দাহ করতে পারে| আত্মীয়স্বজন অস্থিগুলোকে নিয়ে যাবার জন্য আসবে| আর ঘরের পিছনে থাকা কোন লোককে উদ্দেশ্য করে চিৎকার করে বলবে, “এখানে কি তোমার কাছে কোন মৃতদেহ আছে?” সেই ব্যক্তিটি উত্তরে বলবে, “না!” তখন সেই লোকটির আত্মীয় বাধা দিয়ে বলবে, “চুপ করো আমরা প্রভুর নাম ব্যবহার করতে চাই না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন লোকের আত্মীয় তাদের দেহ নিতে আসবে, সেই ব্যক্তি যে তাদের পোড়াবে তাদের বাড়ি থেকে শস্য বার করে আনার পর, যদি সে সেই বাড়ির লোককে বলে, “আপনার সঙ্গে আর কেউ আছে?” এবং যদি ঐ লোক বলে, “না,” তাহলে সে বলবে, “চুপ করে থাকো, কারণ আমাদের সদাপ্রভুর নাম নেওয়া উচিত নয়।”