Amos 6:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শৈলে কি ঘোড়ারা দৌড়াবে, কিংবা কেউ বলদ নিয়ে হাল বইবে? তবে তোমরা কেন বিচারকে বিষবৃক্ষস্বরূপ ও ধার্মিকতার ফলকে তিক্ত বস্তুস্বরূপ করেছ?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঘোড়ারা কি খাড়া পাহাড়ে দৌড়ায়? লাঙল দিয়ে কি কেউ সমুদ্রে চাষ করে? কিন্তু তোমরা ন্যায়বিচারকে বিষবৃক্ষে ও ধার্মিকতার ফলকে তিক্ততায় পরিণত করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শৈলে কি অশ্বগণ দৌড়িবে, কিম্বা কেহ বলদ লইয়া হাল বহিবে? তবে তোমরা কেন বিচারকে বিষবৃক্ষস্বরূপ, ও ধার্ম্মিকতার ফলকে নাগদানাস্বরূপ করিয়াছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শৈলে কি অশ্বগণ দৌড়াইবে, কিম্বা কেহ বলদ লইয়া হাল বহিবে? তবে তোমরা কেন বিচারকে বিষবৃক্ষস্বরূপ, ও ধার্মিকতার ফলকে নাগদানাস্বরূপ করিয়াছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খাড়া পাহাড়ে কি ঘোড়ারা দৌড়ায়? কেউ কি সেখানে বলদ দিয়ে চাষ করে? কিন্তু তোমরা ন্যায়বিচারকে করেছ বিষের মত আর তেতোর মত করেছ সততার ফল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খাড়া পাহাড়ে কি ঘোড়ারা দৌড়ায়? কেউ কি সেখানে বলদ দিয়ে চাষ করে? কিন্তু তোমরা ন্যায়বিচারকে করেছ বিষের মত আর তেতোর মত করেছ সততার ফল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাহাড়ের উপরে কি ঘোড় দৌড় করা যায়? সমুদ্রবক্ষে কি কেউ বলদ দিয়ে লাঙ্গল চষে? কিন্তু তোমরা বিচারপদ্ধতিকে বিষাক্ত করে তুলেছ, ন্যায়বিচারকে করেছ কলুষিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঘোড়ারা কি আলগা পাথরের উপর দিয়ে ছোটে? না! লোকরা কি লাঙ্গল দেওয়ার জন্য গরুগুলোকে পাথরের ওপর ব্যবহার করে? না! কিন্তু তোমরা সব কিছু উলেট ফেলো| তোমরা ধার্ম্মিকতাকে বিষে পরিণত করেছিলে আর ন্যায় বিচারকে তিক্ত বিষে পরিণত কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঘোড়ারা কি খাড়া পাহাড়ের গায়ে দৌড়াবে? কেউ কি বলদ নিয়ে সেখানে হাল দেবে বা ভূমি কর্ষণ করবে তবুও তোমরা ন্যায়বিচারকে বিষে পরিণত করেছো এবং ধার্মিকতার ফলকে তিক্ততায় পরিণত করেছো।