Amos 6:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা অবস্তুতে আনন্দ করছো, বলছো, আমরা কি নিজেদের বলে শৃঙ্গ দু’টি লাভ করি নি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা করেছ, যারা লো-দবারের বিজয়ে উল্লসিত হয়েছ ও বলেছ, “আমরা কি নিজের শক্তিতে কর্ণয়িম দখল করিনি?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা অবস্তুতে আনন্দ করিতেছ, বলিতেছ, আমরা কি আপনাদের বলে শৃঙ্গ দুইটী লাভ করি নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা অবস্তুতে আনন্দ করিতেছ, বলিতেছ, আমরা কি আপনাদের বলে শৃঙ্গ দুইটি লাভ করি নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা লো-দবার (যার মানে “কিছুই না”) জয় করেছ বলে আনন্দ করে থাক, আবার বলে থাক, “আমরা কি নিজের শক্তিতে কর্ণয়িম (যার মানে ‘শক্তিশালী শিং’) অধিকার করি নি?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা লো-দবার (যার মানে “কিছুই না”) জয় করেছ বলে আনন্দ করে থাক, আবার বলে থাক, “আমরা কি নিজের শক্তিতে কর্ণয়িম (যার মানে ‘শক্তিশালী শিং’) অধিকার করি নি?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তেমরা যারা অলীক বস্তুতে আনন্দ কর, যারা গর্ব করে বল, ‘আমরা নিজেদের ক্ষমতায় প্রতিপত্তি লাভ করেছি,’ হে ইসরায়েলকুল! আমি সেই তোমাদের বিরুদ্ধে এক জাতির অভ্যুত্থান ঘটাব, তারা হমাতের প্রবেশপথ থেকে আরাবা উপত্যকার নদীতীর পর্যন্ত সর্বত্র তোমাদের উৎপীড়ন করবে। সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেছেন এ কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা লো-দেবরে আনন্দ কর| তোমরা বলছ, “আমরা আমাদের নিজস্ব শক্তিবলে কার্নেম অধিকার করেছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা যারা লো-দবার জয় করে আনন্দ করছ, যারা বলছো, “আমরা কি আমাদের নিজেদের শক্তিতে কারনাইন জয় করি নি?”