Amos 6:14 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ, হে ইসরাইল-কুল, দেখ, আমি তোমাদের বিরুদ্ধে একটি জাতি দাঁড় করাব, এই কথা বাহিনীগণের আল্লাহ্‌ মাবুদ বলেন; তারা হমাতের প্রবেশস্থান থেকে অরাবা সমভূমির স্রোতোমার্গ পর্যন্ত তোমাদের প্রতি জুলুম করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু ঘোষণা করেন, “ওহে ইস্রায়েলের কুল, আমি তোমাদের বিরুদ্ধে এক জাতিকে উত্তেজিত করব, তারা লেবো-হমাৎ থেকে অরাবা উপত্যকা পর্যন্ত সমস্ত পথে তোমাদের প্রতি অত্যাচার করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ, হে ইস্রায়েল-কুল, দেখ, আমি তোমাদের বিরুদ্ধে এক জাতি উঠাইব, ইহা বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু কহেন; তাহারা হমাতের প্রবেশস্থান অবধি অরাবা তলভূমির স্রোতোমার্গ পর্য্যন্ত তোমাদের প্রতি উপদ্রব করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ, হে ইস্রায়েল-কুল, দেখ, আমি তোমাদের বিরুদ্ধে এক জাতি উঠাইব, ইহা বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু কহেন; তাহারা হমাতের প্রবেশস্থান অবধি অরাবা তলভূমির স্রোতোমার্গ পর্যন্ত তোমাদের প্রতি উপদ্রব করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর সদাপ্রভু বলছেন, “হে ইস্রায়েলের লোকেরা, আমি তোমাদের বিরুদ্ধে একটা জাতিকে পাঠাব। সেই জাতি উত্তর দিকের হমাৎ এলাকা থেকে দক্ষিণ দিকের অরাবা উপত্যকা পর্যন্ত সমস্ত জায়গায় তোমাদের উপর অত্যাচার করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছেন, “হে ইসরাইলের লোকেরা, আমি তোমাদের বিরুদ্ধে একটা জাতিকে পাঠাব। সেই জাতি উত্তর দিকের হামা এলাকা থেকে দক্ষিণ দিকের আরবা উপত্যকা পর্যন্ত সমস্ত জায়গায় তোমাদের উপর জুলুম করবে।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু ইস্রায়েল, আমি তোমাদের বিরুদ্ধে একটি জাতিকে পাঠাব| সেই জাতি তোমাদের সমস্ত দেশের মধ্যে গণ্ডগোলের সৃষ্টি করবে| লেবো-হমাৎ থেকে আরবাহ্-ব্রুক পর্যন্ত সবটা জুড়ে|” প্রভু সর্বশক্তিমান ঈশ্বর ওই কথাগুলো বলেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“কিন্তু দেখ, হে ইস্রায়েল, আমি তোমাদের বিরুদ্ধে একটি জাতি ওঠাবো,” এই হল প্রভু সদাপ্রভুর ঘোষণা, বাহিনীগণের ঈশ্বর। “তারা তোমাদের লেব হমাত থেকে অরাবার ছোট নদী পর্যন্ত কষ্ট দেবে।”