Amos 6:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা কল্নীতে গিয়ে দেখ ও সেখান থেকে বড় হমাতে গমন কর, পরে ফিলিস্তিনীদের গাতে নেমে যাও; সেই সকল রাজ্য কি এই দুই রাজ্য থেকে উত্তম? কিংবা তাদের সীমা কি তোমাদের সীমা থেকে বড়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা কল্নীতে যাও ও তার প্রতি দৃষ্টিপাত করো, সেখান থেকে তোমরা বড়ো হমাতে যাও, তারপরে ফিলিস্তিয়ার গাতে নেমে যাও। তোমাদের দুই রাজ্য থেকে তারা কি উৎকৃষ্ট? তাদের দেশ কি তোমাদের থেকে বৃহত্তর?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা কল্নীতে গিয়া দেখ, ও তথা হইতে বড় হমাতে গমন কর, পরে পলেষ্টীয়দের গাতে নামিয়া যাও; সেই সকল রাজ্য কি এই দুই রাজ্য হইতে উত্তম? কিম্বা তাহাদের সীমা কি তোমাদের সীমা হইতে বড়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা কল্নীতে গিয়া দেখ, ও তথা হইতে বড় হমাতে গমন কর, পরে পলেষ্টীয়দের গাতে নামিয়া যাও; সেই সকল রাজ্য কি এই দুই রাজ্য হইতে উত্তম? কিম্বা তাহাদের সীমা কি তোমাদের সীমা হইতে বড়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা কল্নীতে গিয়ে দেখ; সেখান থেকে বড় হমাতে যাও, তার পরে পলেষ্টীয়দের গাৎ শহরে যাও। ঐ রাজ্যগুলোর চেয়ে কি তোমাদের রাজ্য দু’টা ভাল? তাদের দেশের চেয়ে কি তোমাদের দেশ বড়?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা কল্নীতে গিয়ে দেখ; সেখান থেকে বড় হামায় যাও, তার পরে ফিলিস্তিনীদের গাৎ শহরে যাও। ঐ রাজ্যগুলোর চেয়ে কি তোমাদের রাজ্য দু’টা ভাল? তাদের দেশের চেয়ে কি তোমাদের দেশ বড়?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা কাল্নে-তে গিয়ে দেখ সেখান থেকে হমাৎ-রাব্বাতে যাও, তারপর ফিলিস্তিয়ার জনপদ গাত্-এ যাও, এই রাজ্যগুলির চেয়ে তোমাদের রাজ্য কি ভাল? তাদের এলাকা কি তোমাদের এলাকার চেয়ে বড়?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কল্নীতে গিয়ে দেখো| সেখান থেকে বৃহৎ শহর হমাতে যাও| পলেষ্টীয়দের শহর গাতে যাও| তোমরা কি এই রাজ্যগুলি থেকে বেশী ভাল আছো? না| তাদের দেশগুলি তোমাদের দেশগুলির থেকে বড়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের নেতারা বলে, “কলনীতে যাও এবং দেখ; সেখান থেকে হমাতে বড় শহরে যাও; তারপর পলেষ্টীয়দের গাতে নেমে যাও। তারা কি তোমাদের দুটো রাজ্যের থেকে শ্রেষ্ঠ? তাদের সীমা কি তোমাদের সীমা থেকে বড়?”