Amos 6:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা হাতির দাঁতের বিছানায় শয়ন করে, পালঙ্কের উপরে নিজ নিজ শরীর লম্বা করে এবং পালের মধ্য থেকে ভেড়ার বাচ্চাগুলোর, আস্তাবলের মধ্য থেকে বাছুরগুলোকে এনে ভোজন করে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা হাতির দাঁতে তৈরি বিছানায় শুয়ে থাকো ও নিজের নিজের পালঙ্কে শরীর এলিয়ে দাও। তোমাদের পছন্দমতো মেষশাবক ও নধর বাছুর দিয়ে তোমার আহার সেরে থাকো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা হস্তিদন্তের শয্যায় শয়ন করে, খট্টার উপরে আপন আপন গাত্র লম্বা করে, এবং পালের মধ্য হইতে মেষশাবকদিগকে, ও গোষ্ঠের মধ্য হইতে গোবৎসদিগকে আনিয়া ভোজন করে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা হস্তিদন্তের শয্যায় শয়ন করে, পালঙ্কের উপরে আপন আপন গাত্র লম্বা করে, এবং পালের মধ্য হইতে মেষশাবকদিগকে, গোষ্ঠের মধ্য হইতে গোবৎসদিগকে আনিয়া ভোজন করে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা হাতীর দাঁতের কাজ করা খাটে শোও আর তোমাদের বিছানায় অলসভাবে গা টান কর। তোমাদের পাল থেকে তোমরা বাছাই করা ভেড়ার বাচ্চা ও বাছুরের মাংস খাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা হাতীর দাঁতের কাজ করা খাটে শোও আর তোমাদের বিছানায় অলসভাবে শরীর টান কর। তোমাদের পাল থেকে তোমরা বাছাই করা ভেড়ার বাচ্চা ও বাছুরের গোশ্ত খাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গজদন্তের পালঙ্কে যারা শুয়ে থাক, আরাম কেদারায় হেলান দিয়ে যারা কাল কাটাও, পাল থেকে ভেড়া আর বাথান থেকে বাছুর এনে যারা ভুরিভোজের আয়োজন কর,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এখন তোমরা সব রকম আরাম উপভোগ করছ| তোমরা হাতির দাঁতের খাটে শুয়ে আছো এবং তোমরা শয্যায় হাত-পা ছড়িয়ে দিয়েছ| তোমরা আস্তাবল থেকে বাছুর এবং মেষের দল থেকে ছোট ছোট মেষগুলো এনে খাচ্ছো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা হাতির দাঁতের বিছানায় শোয় এবং অলসভাবে তাদের খাটে শুয়ে থাকে। তারা পাল থেকে ভেড়ার বাচ্চা এবং গরুর পাল থেকে বাছুর এনে খায়।