Amos 6:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য এখন তারা প্রথম নির্বাসিত লোকদের সঙ্গে নির্বাসিত হবে ও আরামে শয়নকারীদের আনন্দ-চিৎকার শেষ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, তোমরাই সর্বপ্রথমে নির্বাসিত হবে, তোমাদের ভোজপর্ব ও আলস্য শয়নের পরিসমাপ্তি ঘটবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য এখন তাহারা প্রথম নির্ব্বাসিত লোকদের সহিত নির্ব্বাসিত হইবে, ও গাত্রলম্বকারীদের হর্ষনাদ লুপ্ত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য এখন তাহারা প্রথম নির্বাসিত লোকদের সহিত নির্বাসিত হইবে, ও গাত্রলম্বকারীদের হর্ষনাদ লুপ্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই যারা বন্দী হয়ে অন্য দেশে যাবে তাদের মধ্যে তোমরাই হবে প্রথম; তখন তোমাদের ভোজ খাওয়া ও গা টান করা শেষ হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই যারা বন্দী হয়ে অন্য দেশে যাবে তাদের মধ্যে তোমরাই হবে প্রথম; তখন তোমাদের মেজবানী খাওয়া ও শরীর টান করা শেষ হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরাই প্রথমে যাবে নির্বাসনে, আরামপ্রিয় বিলাসীদের হৈ-হল্লা স্তব্ধ হবে চিরতরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওই লোকরা এখন তাদের শয্যায় শরীর এলিয়ে দিয়েছে| কিন্তু তাদের সুসময় শেষ হবে| তাদের বন্দী হিসাবে বিদেশী রাজ্যে নিয়ে যাওয়া হবে| এবং তারাই হবে প্রথম নিয়ে যাওয়া বন্দী লোকের দল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তারা এখন প্রথম বন্দী হিসাবে যাবে এবং যারা অলসভাবে শুয়ে থাকে তাদের উত্সব দূর হবে।