Amos 6:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ নিজের নামে কসম খেয়েছেন, এই কথা বাহিনীগণের আল্লাহ্‌ মাবুদ বলেন; আমি ইয়াকুবের অহংকার ঘৃণা করি ও তার অট্টালিকাগুলো দেখতে পারি না; এজন্য আমি নগর ও তার মধ্যকার সকলকে অন্যের হাতে তুলে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সার্বভৌম সদাপ্রভু শপথ করেছেন—সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন: “আমি যাকোবের অহংকার ঘৃণা ও তার দুর্গগুলিকে প্রচণ্ড ঘৃণা করি; এই কারণে আমি নগর ও তার মধ্যে স্থিত সমস্ত কিছু পরের হাতে সমর্পণ করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু আপনার নামে শপথ করিয়াছেন, ইহাই বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু কহেন; আমি যাকোবের দর্প ঘৃণা করি, ও তাহার অট্টালিকা সকল দেখিতে পারি না; এই জন্য আমি নগর ও তন্মধ্যস্থিত সকলকে পরহস্তে সমর্পণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু আপনার নামে শপথ করিয়াছেন, ইহাই বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু কহেন; আমি যাকোবের দর্প ঘৃণা করি, ও তাহার অট্টালিকা সকল দেখিতে পারি না; এই জন্য আমি নগর ও তন্মধ্যস্থিত সকলকে পরহস্তে সমর্পণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর প্রভু সদাপ্রভু নিজের নামেই শপথ করে বলেছেন, “আমি যাকোবের অহংকার এবং তার দুর্গগুলো ভীষণ ঘৃণা করি; সেইজন্য আমি তোমাদের শহর ও তার মধ্যেকার সব কিছু অন্যের হাতে দিয়ে দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দীন-দুনিয়ার মালিক মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীন নিজের নামেই কসম খেয়ে বলেছেন, “আমি ইয়াকুবের অহংকার এবং তার কেল্লাগুলো ভীষণ ঘৃণা করি; সেইজন্য আমি তোমাদের শহর ও তার মধ্যেকার সব কিছু অন্যের হাতে দিয়ে দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জগদীশ্বর প্রভু নিজের দিব্য দিয়ে শপথ করেছেন, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেছেনঃ যাকোবকুলের দম্ভ আমি ঘৃণা করি, তাদের প্রাসাদগুলিও আমার ঘৃণার বস্তু, তাদের নগর ও তার মধ্যে যা কিছু আছে সবই আমি শত্রুর হাতে সমর্পণ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু তাঁর নাম ব্যবহার করেছেন এবং এই প্রতিশ্রুতি করেছেন: “যে জিনিসের জন্য যাকোব গর্ব করে সে জিনিসকে আমি ঘৃণা করি| আমি তাদের প্রাসাদগুলিকে ঘৃণা করি| তাই আমি শত্রুদের এই শহর এবং এর মধ্যে সব কিছু গ্রেপ্তার করতে দেব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি, প্রভু সদাপ্রভু, আমি নিজেই শপথ নিয়েছি, এই হল প্রভু সদাপ্রভুর ঘোষণা, বাহিনীগণের সদাপ্রভু, “আমি যাকোবের গর্ব ঘৃণা করি; আমি তার দূর্গ ঘৃণা করি। এই জন্য আমি সেই শহরকে ও তার মধ্যে যা আছে সব অন্যদের হাতে দিয়ে দেব।”