Amos 7:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ আমাকে এরকম দেখালেন; দেখ, পরবর্তী সময়ে অঙ্কুরিত ঘাসের অঙ্কুরারম্ভে তিনি পঙ্গপালদেরকে গঠন করলেন; আর দেখ, বাদশাহ্‌র ঘাস কাটার পরে সেই ঘাস উৎপন্ন হচ্ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সার্বভৌম সদাপ্রভু আমাকে এই বিষয় দেখালেন: রাজার ভাগের শস্যচয়নের পরে যখন দ্বিতীয়বার শস্য পেকে আসছিল, তিনি পঙ্গপালের ঝাঁক তৈরি করছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু আমাকে এইরূপ দেখাইলেন, দেখ, পশ্চাজ্জাত তৃণের অঙ্কুরারম্ভে তিনি পঙ্গপালদিগকে গঠন করিলেন; আর দেখ, রাজার তৃণ কাটিবার পরে সেই তৃণ উৎপন্ন হইতেছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু আমাকে এইরূপ দেখাইলেন; দেখ, পশ্চাজ্জাত তৃণের অঙ্কুরারম্ভে তিনি পঙ্গপালদিগকে গঠন করিলেন; আর দেখ, রাজার তৃণ কাটিবার পরে সেই তৃণ উৎপন্ন হইতেছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু সদাপ্রভু আমাকে এই দর্শন দেখালেন: দ্বিতীয় ফসলের সময় রাজার ভাগের ঘাস কাটবার পরে যখন আবার ঘাস গজিয়ে উঠছিল তখন সদাপ্রভু ঝাঁকে ঝাঁকে পংগপাল ঠিক করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ মালিক আমাকে এই দর্শন দেখালেন: দ্বিতীয় ফসলের সময় বাদশাহ্‌র ভাগের ঘাস কাটবার পরে যখন আবার ঘাস গজিয়ে উঠছিল তখন মাবুদ ঝাঁকে ঝাঁকে পংগপাল ঠিক করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জগদীশ্বর প্রভু আমাকে এই দৃশ্য দেখালেনঃ রাজকর বাবদ শস্য সংগ্রহের পর মরশুমের শেষ ফসল অঙ্কুরিত হওয়ার সময় প্রভু পঙ্গপালবাহিনী সংগঠিত করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু এই জিনিসটি আমাকে দেখিয়েছিলেন: যখন দ্বিতীয়বার শস্য বাড়তে আরম্ভ করেছে সেই সময়ে তিনি পঙ্গপালদের তৈরী করেছিলেন| রাজা প্রথম শস্য কেটে নেওয়ার পর এটা ছিল দ্বিতীয় শস্য চাষ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু সদাপ্রভু এই আমাকে দেখালেন। দেখ, তিনি পঙ্গপালের ঝাঁক তৈরী করলেন যখন বসন্তের ফসল বেড়ে উঠতে শুরু করেছে এবং দেখ, এটি ছিল রাজার ফসল কাটার পরের ফসল।