Amos 7:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বেথেলের ইমাম অমৎসিয় ইসরাইলের বাদশাহ্‌ ইয়ারাবিমের কাছে এই কথা বলে পাঠাল, আমোজ ইসরাইল-কুলের মধ্যে নিজের বিরুদ্ধে চক্রান্ত করেছে, দেশ তার এত কথা সহ্য করতে পারে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর, বেথেলের যাজক অমৎসিয়, ইস্রায়েলের রাজা যারবিয়ামের কাছে একটি বার্তা পাঠালেন: “আমোষ ইস্রায়েলের একেবারে কেন্দ্রস্থলে, আপনার বিরুদ্ধে একটি চক্রান্ত গড়ে তুলেছেন। দেশ তাঁর সব কথা সহ্য করতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন বৈথেলের যাজক অমৎসিয় ইস্রায়েল-রাজ যারবিয়ামের কাছে এই কথা বলিয়া পাঠাইল, আমোষ ইস্রায়েল-কুলের মধ্যে আপনার বিরুদ্ধে চক্রান্ত করিয়াছে, দেশ তাহার এত বাক্য সহিতে পারে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন বৈথেলের যাজক অমৎসিয় ইস্রায়েল-রাজ যারবিয়ামের নিকটে এই কথা বলিয়া পাঠাইল, আমোষ ইস্রায়েল-কুলের মধ্যে আপনার বিরুদ্ধে চক্রান্ত করিয়াছে, দেশ তাহার এত বাক্য সহিতে পারে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে বৈথেলের পুরোহিত অমৎসিয় ইস্রায়েলের রাজা যারবিয়ামের কাছে এই খবর পাঠালেন, “আমোষ ইস্রায়েলের মধ্যেই আপনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে। দেশের লোকেরা তার কোন কথা সহ্য করতে পারছে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে বেথেলের পুরোহিত অমৎসিয় ইসরাইলের বাদশাহ্‌ ইয়ারাবিমের কাছে এই খবর পাঠালেন, “আমোস ইসরাইলের মধ্যেই আপনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে। দেশের লোকেরা তার কোন কথা সহ্য করতে পারছে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেথেলের পুরোহিত অমৎসিয় তখন ইসরায়েলের রাজা যারবিয়ামের কাছে এই সংবাদ পাঠালেনঃ আমোস ইসরায়েলীদের সমাজে আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে। দেশের লোক তার কথাবার্তা বরদাস্ত করতে পারছে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অমৎসিয়, বৈথেলের প্রধান যাজক ইস্রায়েলের রাজা যারবিয়ামের কাছে এই বার্তা পাঠালেন: “আমোষ আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে| ইস্রায়েলের লোকরা যাতে আপনার বিরুদ্ধে যুদ্ধ করে সে তার চেষ্টা করছে| সে এত কথা বলছে যে তার সব কথা এই দেশ ধরে রাখতে পারছে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অমৎসিয়, বৈথেলের যাজক ইস্রায়েলের রাজা যারবিয়ামের কাছে একটি খবর পাঠালেন, “আমোষ ইস্রায়েল কুলের মধ্যে আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে। দেশ তার এত কথা সহ্য করতে পারছে না।”