Amos 7:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমোজ এই কথা বলছে, ইয়ারাবিম তলোয়ারের আঘাতে নিহত হবেন ও ইসরাইল অবশ্য স্বদেশ থেকে নির্বাসিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমোষ এরকম কথা বলছেন: “ ‘যারবিয়াম তরোয়ালের আঘাতে নিহত হবে, আর ইস্রায়েল অবশ্যই তাদের স্বদেশ থেকে দূরে নির্বাসিত হবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমোষ এই কথা কহিতেছে, যারবিয়াম খড়্গে নিহত হইবেন, ও ইস্রায়েল অবশ্য স্বদেশ হইতে নির্ব্বাসিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমোষ এই কথা কহিতেছে, যারবিয়াম খড়্গে নিহত হইবেন, ও ইস্রায়েল অবশ্য স্বদেশ হইতে নির্বাসিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমোষ বলছে, ‘যারবিয়ামকে তলোয়ার দিয়ে মেরে ফেলা হবে আর ইস্রায়েলকে অবশ্যই তার দেশ থেকে বন্দী হয়ে অন্য দেশে যেতে হবে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমোস বলছে, ‘ইয়ারাবিমকে তলোয়ার দিয়ে মেরে ফেলা হবে আর ইসরাইলকে অবশ্যই তার দেশ থেকে বন্দী হয়ে অন্য দেশে যেতে হবে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমোস বলে বেড়াচ্ছে, ‘যারবিয়াম যুদ্ধে নিহত হবেন আর ইসরায়েলীরা অবশ্যই তাদের দেশ থেকে নির্বাসিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমোষ বলছে, ‘যারবিয়াম তরবারি দ্বারা নিহত হবে এবং ইস্রায়েলের লোকদের বন্দী হিসাবে তাদের দেশ থেকে বের করে নিয়ে যাওয়া হবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কারণে আমোষ এই কথা বললেন, “যারবিয়াম তলোয়ারে মারা যাবে এবং ইস্রায়েল অবশ্যই নির্বাসনে যাবে তার নিজের দেশ থেকে দূরে।”