Amos 7:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অমৎসিয় আমোজকে বললো, হে দর্শক, তুমি যাও, এহুদা দেশে পালিয়ে যাও, সেই স্থানে রুটি আহার কর ও সেই স্থানে ভবিষ্যদ্বাণী বল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর অমৎসিয় আমোষকে বললেন, “ওহে দর্শক, তুমি এখান থেকে চলে যাও। তুমি যিহূদা দেশে ফিরে যাও। তুমি সেখানে তোমার রুটি রোজগার করো এবং সেখানেই তোমার ভবিষ্যদ্‌বাণী করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অমৎসিয় আমোষকে কহিল, হে দর্শক, তুমি যাও, যিহূদা দেশে পলায়ন কর, সেই স্থানে রুটী ভোজন কর, ও সেই স্থানে ভাববাণী বল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অমৎসিয় আমোষকে কহিল, হে দর্শক, তুমি যাও, যিহূদা দেশে পলায়ন কর, সেই স্থানে রুটি ভোজন কর, ও সেই স্থানে ভাববাণী বল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন অমৎসিয় আমোষকে বললেন, “ওহে দর্শক, দূর হয়ে যাও। তুমি যিহূদা দেশেই চলে যাও। সেখানে নবী হিসাবে কথা বলে তোমার খাবার যোগাড় কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন অমৎসিয় আমোসকে বললেন, “ওহে নবী, দূর হয়ে যাও। তুমি এহুদা দেশেই চলে যাও। সেখানে নবী হিসাবে কথা বলে তোমার খাবার যোগাড় কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অমৎসিয় আমোসকে বললেন, ওহে দিব্যদর্শী, খুব হয়েছে, এবার যিহুদীয়ায় পালাও। সেখানে গিয়ে ভাবোক্তি করে অন্নসংস্থান কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর অমৎসিয় আমোষকে বলল, “হে দর্শক যিহূদায় চলে যাও, সেখানে খাও দাও আর প্রচার কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অমৎসিয় আমোষ বললেন, “দর্শনকারী, যাও, যিহূদা দেশে পালিয়ে যাও এবং সেখানে রুটি খাও এবং ভাববাণী কর।