Amos 7:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমোজ উত্তরে অমৎসিয়কে বললেন, আমি নিজে নবী ছিলাম না, নবীর সন্তানও ছিলাম না, কেবল ভেড়ার রাখাল ও ডুমুরফল সংগ্রাহক ছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমোষ অমৎসিয়কে উত্তর দিলেন, “আমি তো ভাববাদী ছিলাম না, ভাববাদীর সন্তানও নয়। আমি ছিলাম একজন পশুপালক। আমি সেই সঙ্গে ডুমুর গাছেরও দেখাশোনা করতাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমোষ উত্তর করিয়া অমৎসিয়কে কহিলেন, আমি নিজে ভাববাদী ছিলাম না, ভাববাদীর সন্তানও ছিলাম না, কেবল গোপালক ও ডুমুরফল সংগ্রাহক ছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমোষ উত্তর করিয়া অমৎসিয়কে কহিলেন, আমি নিজে ভাববাদী ছিলাম না, ভাববাদীর সন্তানও ছিলাম না, কেবল গোপালক ও ডুমুরফল সংগ্রাহক ছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে আমোষ অমৎসিয়কে বললেন, “আমি নবীও ছিলাম না, নবীর শিষ্যও ছিলাম না; আসলে আমি ছিলাম একজন রাখাল, আর আমি ডুমুর গাছের দেখাশোনাও করতাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে আমোস অমৎসিয়কে বললেন, “আমি নবীও ছিলাম না, নবীর শাগরেদও ছিলাম না; আসলে আমি ছিলাম একজন রাখাল, আর আমি ডুমুর গাছের দেখাশোনাও করতাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর উত্তরে আমোস অমৎসিয়কে বললেন, আমি নবী নই বা কোনও নবীর শিষ্যও নই। আমার পেশা ছিল মেষপালন আর ডুমুর বৃক্ষের তত্ত্বাবধান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমোষ উত্তরে অমৎসিয়কে বললেন, “আমি একজন পেশাগত ভাববাদী নই; এমনকি ভাববাদীদের পরিবার থেকেও নই| আমি গো-পালন করি ও ডুমুর গাছের যত্ন নিই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমোষ অমৎসিয়কে বললেন, আমি কোনো ভাববাদী নই না কোনো ভাববাদীর ছেলে। আমি একজন পশুপালক এবং ডুমুর তুলি ।