Amos 7:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু মাবুদ আমাকে পশুপালের পিছনে চলা থেকে নিয়ে আসলেন এবং মাবুদ আমাকে বললেন, যাও, আমার লোক ইসরাইলের কাছে ভবিষ্যদ্বাণী বল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সদাপ্রভু আমাকে পশুপাল চরানোর পিছন থেকে তুলে নিয়ে বললেন, ‘তুমি যাও, গিয়ে আমার প্রজা ইস্রায়েলের কাছে ভবিষ্যদ্‌বাণী করো।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সদাপ্রভু আমাকে পশুপালের অনুগমন হইতে লইলেন, এবং সদাপ্রভু আমাকে কহিলেন, যাও, আমার প্রজা ইস্রায়েলের কাছে ভাববাণী বল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সদাপ্রভু আমাকে পশুপালের অনুগমন হইতে লইলেন, এবং সদাপ্রভু আমাকে কহিলেন, যাও, আমার প্রজা ইস্রায়েলের কাছে ভাববাণী বল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সদাপ্রভু আমাকে ভেড়ার পালের দেখাশোনার কাজ থেকে নিয়ে এসে বললেন, ‘তুমি গিয়ে আমার লোক ইস্রায়েলের কাছে নবী হিসাবে কথা বল।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মাবুদ আমাকে ভেড়ার পালের দেখাশোনার কাজ থেকে নিয়ে এসে বললেন, ‘তুমি গিয়ে আমার বান্দা ইসরাইলের কাছে নবী হিসাবে কথা বল।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু আমাকে পশুপালনের কাজ থেকে ছাড়িয়ে তাঁরই কাজে নিয়োগ করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন, ‘তুমি আমার প্রজা ইসরায়েলীদের কাছে গিয়ে আমার বাণী প্রচার কর।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি একজন মেষপালক ছিলাম| কিন্তু প্রভু মেষপাল তত্ত্বাবধানের কাজ থেকে আমায় ডেকে নিলেন এবং বললেন, ‘যাও এবং আমার লোক ইস্রায়েলকে ভবিষ্যদ্বাণী কর|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সদাপ্রভু আমাকে পশুপালের দেখা শোনার থেকে নিয়ে গেলেন এবং আমায় বললেন, যাও, আমার প্রজা ইস্রায়েলের কাছে ভাববাণী বল।