Amos 7:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব এখন তুমি মাবুদের কালাম শোন, তুমি বলছো, ইসরাইলের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বলো না, ইস্হাক-কুলের বিরুদ্ধে প্রচার করো না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন তাহলে আপনি সদাপ্রভুর বাণী শুনুন। আপনি বলছেন, “ ‘ইস্রায়েলের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী কোরো না, ইস্হাক কুলের বিরুদ্ধে প্রচার করা বন্ধ করো।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব এখন তুমি সদাপ্রভুর বাক্য শুন, তুমি কহিতেছ, ইস্রায়েলের বিরুদ্ধে ভাববাণী বলিও না, ইস্হাক-কুলের বিপরীতে বাক্য বর্ষাইও না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব এখন তুমি সদাপ্রভুর বাক্য শুন, তুমি কহিতেছ ইস্রায়েলের বিরুদ্ধে ভাববাণী বলিও না, ইস্হাক-কুলের বিপরীতে বাক্য বর্ষাইও না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে এখন আপনি সদাপ্রভুর বাক্য শুনুুন। আপনি বলছেন, ‘ইস্রায়েলের বিরুদ্ধে নবী হিসাবে কথা বোলো না এবং ইস্হাকের বংশের বিরুদ্ধে প্রচার কোরো না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে এখন আপনি মাবুদের কালাম শুনুুন। আপনি বলছেন, ‘ইসরাইলের বিরুদ্ধে নবী হিসাবে কথা বোলো না এবং ইসহাকের বংশের বিরুদ্ধে প্রচার কোরো না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং তুমি এখন প্রভুর বাণী শোন। তুমি আমাকে বলছ, ‘ইসরায়েলের বিরুদ্ধে ঈশ্বরের বাণী উচ্চারণ করো না, ইসহাকের বংশের নিন্দা করো না।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভুর বার্তা শোন| তুমি আমায় ইস্রায়েলের বিরুদ্ধে কোন ভাববাণী বলতে ও ইসহাক পরিবারের কাছে প্রচার করতে নিষেধ করেছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন সদাপ্রভুর বাক্য শুনো। তুমি বলছ, ইস্রায়েলের বিরুদ্ধে ভাববাণী কর না আর ইসহাকের কুলের বিরুদ্ধে কিছু বল না।