Amos 7:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য মাবুদ এই কথা বলেন, তোমার স্ত্রী নগরে পতিতা হবে, তোমার পুত্রকন্যারা তলোয়ারের আঘাতে মারা পড়বে, তোমার ভূমি মানরজ্জু দ্বারা বিভক্ত হবে এবং তুমি নিজে নাপাক দেশে মারা যাবে, আর ইসরাইল স্বদেশ থেকে অবশ্য নির্বাসিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন: “ ‘আপনার স্ত্রী নগরের মধ্যে বেশ্যা হবে, আপনার পুত্রকন্যারা তরোয়ালে পতিত হবে। আপনার ভূমি পরিমাপ করে বিভক্ত করা হবে, আর আপনি নিজেও এক অশুচি দেশে মৃত্যুবরণ করবেন। আর ইস্রায়েল অবশ্যই তাদের স্বদেশ থেকে দূরে নির্বাসিত হবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য সদাপ্রভু এই কথা কহেন, তোমার স্ত্রী নগরের মধ্যে বেশ্যা হইবে, তোমার পুত্রকন্যাগণ খড়্গে পতিত হইবে, তোমার ভূমি মানরজ্জু দ্বারা বিভক্ত হইবে, এবং তুমি নিজে অশুচি দেশে মরিবে, আর ইস্রায়েল স্বদেশ হইতে অবশ্য নির্ব্বাসিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য সদাপ্রভু এই কথা কহেন, তোমার স্ত্রী নগরের মধ্যে বেশ্যা হইবে, তোমার পুত্রকন্যাগণ খড়্গে পতিত হইবে, তোমার ভূমি মানরজ্জু দ্বারা বিভক্ত হইবে, এবং তুমি নিজে অশুচি দেশে মরিবে, আর ইস্রায়েল স্বদেশ হইতে অবশ্য নির্বাসিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই সদাপ্রভু বলছেন, ‘তোমার স্ত্রী শহরের মধ্যে বেশ্যা হবে, আর তোমার ছেলেমেয়েরা যুদ্ধে মারা যাবে। তোমার জমি মেপে মেপে অন্যদের ভাগ করে দেওয়া হবে আর তুমি নিজে একটা অশুচি দেশে মারা যাবে। ইস্রায়েলের লোকদের অবশ্যই তাদের দেশ থেকে বন্দী হয়ে অন্য দেশে যেতে হবে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই মাবুদ বলছেন, ‘তোমার স্ত্রী শহরের মধ্যে বেশ্যা হবে, আর তোমার ছেলেমেয়েরা যুদ্ধে মারা যাবে। তোমার জমি মেপে মেপে অন্যদের ভাগ করে দেওয়া হবে আর তুমি নিজে একটা নাপাক দেশে মারা যাবে। ইসরাইলের লোকদের অবশ্যই তাদের দেশ থেকে বন্দী হয়ে অন্য দেশে যেতে হবে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই জন্য প্রভু বলছেনঃ তোমার স্ত্রী নগরের পতিতাবৃত্তি অবলম্বন করবে, তোমার পুত্রকন্যারা যুদ্ধে নিহত হবে, তোমার জমিজমা অন্যদের মধ্যে ভাগবাঁটোয়ারা করে দেওয়া হবে, তুমি নিজে অপবিত্র স্থানে মরবে, আর ইসরায়েলীরা নিজেদের দেশ থেকে নির্বাসিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু বলেন, ‘তোমার স্ত্রী নগরের মধ্যে বেশ্যা হবে| তোমার পুত্র-কন্যাদের তরবারি দ্বারা হত্যা করা হবে| অন্য লোকরা তোমার জমি হস্তগত করে নিজেদের মধ্যে ভাগ করে নেবে আর এক বিজাতীয় দেশে তোমার মৃত্যু হবে| ইস্রায়েলের লোকদের নিশ্চিতভাবে এই দেশ থেকে বন্দী হিসাবে নিয়ে যাওয়া হবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য সদাপ্রভু এই কথা বললেন, তোমার স্ত্রী শহরের মধ্যে একজন বেশ্যা হবে; তোমার ছেলে এবং মেয়ে তলোয়ারে মারা পরবে; তোমার জমি মাপা হবে আর ভাগ হবে; তুমি একটি বিজাতীয় দেশে মারা যাবে এবং ইস্রায়েল অবশ্যই নির্বাসনে যাবে তার নিজের দেশ থেকে।