Amos 7:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা ভূমির ওষধি নিঃশেষে ভোজন করলে আমি বললাম, হে সার্বভৌম মাবুদ, আরজ করি, মাফ কর; ইয়াকুব কিভাবে দাঁড়াবে? কেননা সে ক্ষুদ্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যখন ভূমিজাত ফল নিঃশেষে খেয়ে ফেলল, আমি চিৎকার করে বলে উঠলাম, “সার্বভৌম সদাপ্রভু, ক্ষমা করো! কীভাবে যাকোব বেঁচে থাকবে? সে কত ছোটো!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা ভূমির ওষধি নিঃশেষে ভোজন করিলে আমি কহিলাম, হে প্রভু সদাপ্রভু, বিনয় করি, ক্ষমা কর; যাকোব কিরূপে উঠিয়া দাঁড়াইবে? কেননা সে ক্ষুদ্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা ভূমির ওষধি নিঃশেষে ভোজন করিলে আমি কহিলাম, হে প্রভু সদাপ্রভু, বিনয় করি, ক্ষমা কর; যাকোব কিরূপে উঠিয়া দাঁড়াইবে? কেননা সে ক্ষুদ্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেগুলো যখন দেশের সবুজ গাছ-গাছড়া খেয়ে পরিষ্কার করে দিল তখন আমি মিনতি করে বললাম, “হে প্রভু সদাপ্রভু, ক্ষমা কর। যাকোব কি করে বেঁচে থাকবে? সে তো খুবই ছোট।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেগুলো যখন দেশের সবুজ গাছ-গাছড়া খেয়ে পরিষ্কার করে দিল তখন আমি মিনতি করে বললাম, “হে আল্লাহ্‌ মালিক, মাফ কর। ইয়াকুব কি করে বেঁচে থাকবে? সে তো খুবই ছোট।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই বাহিনী দেশের তৃণশস্য নিঃশেষেগ্রাস করার পর আমি নিবেদন করলাম: হে সর্বাধিপতি প্রভু, ক্ষমা কর, ক্ষুদ্রাতিক্ষুদ্র যাকোবকুল কি করে এ সব সহ্য করবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন পঙ্গপাল দেশের সমস্ত ঘাস ধ্বংস করে ফেলেছিল, তখন আমি বলেছিলাম, “হে প্রভু, আমার সদাপ্রভু, দয়া করে আমাদের ক্ষমা করুন! যাকোব কি ভাবে উদ্ধার পাবে? সে এত ক্ষুদ্র! কারণ সে খুব দুর্বল!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তারা জমির উদ্ভিদ খাওয়া শেষ করল, তখন আমি বললাম, “প্রভু সদাপ্রভু, দয়া করে ক্ষমা করুন; যাকোব কিভাবে বাঁচবে? কারণ সে খুবই ছোট।”