Amos 7:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি বললাম, হে সার্বভৌম মাবুদ, আরজ করি, ক্ষান্ত হও; ইয়াকুব কিভাবে দাঁড়াবে? কেননা সে ক্ষুদ্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমি কেঁদে চিৎকার করে উঠলাম, “সার্বভৌম সদাপ্রভু, আমি তোমার কাছে অনুনয় করছি, তুমি ক্ষান্ত হও! যাকোব কীভাবে বেঁচে থাকবে? সে কত ছোটো!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি কহিলাম, হে প্রভু সদাপ্রভু, বিনয় করি, ক্ষান্ত হও; যাকোব কিরূপে উঠিয়া দাঁড়াইবে? কেননা সে ক্ষুদ্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি কহিলাম, হে প্রভু সদাপ্রভু, বিনয় করি, ক্ষান্ত হও; যাকোব কিরূপে উঠিয়া দাঁড়াইবে? কেননা সে ক্ষুদ্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমি মিনতি করে বললাম, “হে প্রভু সদাপ্রভু, আমি অনুরোধ করছি তুমি থাম। যাকোব কি করে বাঁচবে? সে তো খুবই ছোট।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমি মিনতি করে বললাম, “হে আল্লাহ্ মালিক, আমি অনুরোধ করছি তুমি থাম। ইয়াকুব কি করে বাঁচবে? সে তো খুবই ছোট।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আমি নিবেদন করলাম: হে সর্বাধিপতি প্রভু! ক্ষান্ত হও, ক্ষুদ্রাতিক্ষুদ্র যাকোবকুল কি করে এ সব সহ্য করবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি বললাম, “হে প্রভু ঈশ্বর, দয়া করে ক্ষান্ত হোন| যাকোব কি ভাবে রক্ষা পাবে? কারণ সে ক্ষুদ্র|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি বললাম, “প্রভু সদাপ্রভু, দয়া করে ক্ষান্ত হোন; যাকোব কিভাবে রক্ষা পাবে? কারণ সে খুবই ছোট।”