Amos 7:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ আমাকে বললেন, আমোজ, তুমি কি দেখছ? আমি বললাম, ওলোন দেখতে পাচ্ছি। তখন প্রভু বললেন, দেখ, আমি আমার লোক ইসরাইলের মধ্যে ওলোনসূত্র লাগাচ্ছি, তাদের আর অমনি ছেড়ে যাব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু আমাকে জিজ্ঞাসা করলেন, “আমোষ, তুমি কী দেখতে পাচ্ছ?” আমি উত্তর দিলাম, “একটি ওলন-সুতো।” তখন সদাপ্রভু বললেন, “দেখো, আমি আমার প্রজা ইস্রায়েলের মধ্যে একটি ওলন-সুতো স্থাপন করছি; আমি আর তাদের ছেড়ে কথা বলব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু আমাকে কহিলেন, আমোষ, তুমি কি দেখিতেছ? আমি কহিলাম, ওলোন দেখিতেছি। তখন প্রভু কহিলেন, দেখ, আমি আপন প্রজা ইস্রায়েলের মধ্যে ওলোনসূত্র লাগাইতেছি, তাহাদিগকে আর অমনি ছাড়িয়া যাইব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু আমাকে কহিলেন, আমোষ, তুমি কি দেখিতেছ? আমি কহিলাম, ওলোন দেখিতেছি। তখন প্রভু কহিলেন, দেখ, আমি আপন প্রজা ইস্রায়েলের মধ্যে ওলোনসূত্র লাগাইতেছি, তাহাদিগকে আর অমনি ছাড়িয়া যাইব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমাকে বললেন, “আমোষ, তুমি কি দেখতে পাচ্ছ?” উত্তরে আমি বললাম, “একটা ওলনদড়ি।” তখন প্রভু বললেন, “আমার লোক ইস্রায়েলের মধ্যে আমি একটা ওলনদড়ি রাখছি; আমি আর তাদের রেহাই দেব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমাকে বললেন, “আমোস, তুমি কি দেখতে পাচ্ছ?” জবাবে আমি বললাম, “একটা ওলনদড়ি।” তখন মাবুদ বললেন, “আমার বান্দা ইসরাইলের মধ্যে আমি একটা ওলনদড়ি রাখছি; আমি আর তাদের রেহাই দেব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু আমাকে বললেন, আমোস, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? আমি বললাম, একটি ওলন দড়ি। প্রভু বললেন, দেখ, আমার প্রজা ইসরায়েলীদের মাঝে আমি এই ওলন দড়ি স্থাপন করব। আমি আর কখনও তাদের ত্রুটি ক্ষমা করব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমায় বললেন, “আমোষ, তুমি কি দেখছ?” আমি বললাম, “একটি ওলন-দড়ি|” তখন আমার সদাপ্রভু বললেন, “দেখ, আমি ইস্রায়েলের লোকের মধ্যে ওলন-দড়ি রাখব| তাদের ‘অসাধুতাকে’ আমি আর ফস্কাতে দেব না| আমি কালো দাগগুলি
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু আমায় বললেন, “আমোষ, তুমি কি দেখছো?” আমি বললাম, “একটি ওলনদড়ি।” তখন প্রভু বললেন, “দেখ, আমি একটি ওলনদড়ি আমার লোকেদের মধ্যে রাখবো। আমি আর তাদের ছাড়বো না।