Amos 7:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইস্‌হাকের উচ্চস্থলীগুলো ধ্বংস হবে, ইসরাইলের পবিত্রস্থানগুলো উৎসন্ন হবে এবং আমি তলোয়ার নিয়ে ইয়ারাবিমের কুলের বিরুদ্ধে উঠবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইস্‌হাকের উঁচু স্থানগুলি ধ্বংস করা হবে, ইস্রায়েলের পুণ্যধামগুলি বিধ্বস্ত হবে; আমি আমার তরোয়াল নিয়ে যারবিয়ামের কুলের বিপক্ষে উঠব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্‌হাকের উচ্চস্থলী সকল ধ্বংস হইবে, ইস্রায়েলের পুণ্যধাম সকল উৎসন্ন হইবে, এবং আমি খড়্‌গ লইয়া যারবিয়ামের কুলের বিরুদ্ধে উঠিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্‌হাকের উচ্চস্থলী সকল ধ্বংস হইবে, ইস্রায়েলের পুণ্যধাম সকল উৎসন্ন হইবে, এবং আমি খড়্‌গ লইয়া যারবিয়ামের কুলের বিরুদ্ধে উঠিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্‌হাকের বংশের লোকদের পূজার উঁচু স্থানগুলো আর ইস্রায়েলের উপাসনার অন্যান্য জায়গাগুলো ধ্বংস করা হবে। আমি তলোয়ার নিয়ে যারবিয়ামের বংশের বিরুদ্ধে উঠব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসহাকের বংশের লোকদের পূজার উঁচু স্থানগুলো আর ইসরাইলের উপাসনার অন্যান্য জায়গাগুলো ধ্বংস করা হবে। আমি তলোয়ার নিয়ে ইয়ারাবিমের বংশের বিরুদ্ধে উঠব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসহাকের বংশধরেরা যে সমস্ত স্থানে উপাসনা করে সেই স্থানগুলি ধ্বংস হবে। ইসরায়েলীদের পীঠস্থানগুলিও হবে বিধ্বস্ত। যারবিয়ামের বংশের অন্ত ঘটাব আমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সরিয়ে দেব| 9ইসহাকের উচ্চ স্থানগুলি ধ্বংস হবে| ইস্রায়েলের পবিত্র স্থানগুলো পাথরের ঢিবিতে পরিণত করা হবে| আমি যারবিয়ামের পরিবারকে আক্রমণ করে তরবারি দ্বারা হত্যা করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইসহাকের উঁচু জায়গা ধ্বংস হবে, ইস্রায়েলের পবিত্র স্থান ধ্বংস হবে এবং আমি যারবিয়াম কুলের বিরুদ্ধে তলোয়ার নিয়ে উঠবো।”