Amos 8:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকেরা টলতে টলতে এক সমুদ্র থেকে অন্য সমুদ্র পর্যন্ত এবং উত্তর থেকে পূর্ব পর্যন্ত ভ্রমণ করবে; তারা মাবুদের কালামের খোঁজে ইতস্তত দৌড়াদৌড়ি করবে, কিন্তু তা পাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেরা এক সমুদ্র থেকে অন্য সমুদ্রে টলতে টলতে যাবে, উত্তর থেকে পূর্ব পর্যন্ত বিচরণ করবে, তারা সদাপ্রভুর বাক্য অন্বেষণ করবে, কিন্তু তার সন্ধান পাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোকেরা টলিতে টলিতে এক সমুদ্র অবধি অন্য সমুদ্র পর্য্যন্ত এবং উত্তর হইতে পূর্ব্ব পর্য্যন্ত ভ্রমণ করিবে; তাহারা সদাপ্রভুর বাক্যের অন্বেষণে ইতস্ততঃ দৌড়াদৌড়ি করিবে, কিন্তু তাহা পাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোকেরা টলিতে টলিতে এক সমুদ্র অবধি অন্য সমুদ্র পর্যন্ত এবং উত্তর হইতে পূর্ব পর্যন্ত ভ্রমণ করিবে; তাহারা সদাপ্রভুর বাক্যের অন্বেষণে ইতস্ততঃ দৌড়াদৌড়ি করিবে, কিন্তু তাহা পাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকে সদাপ্রভুর বাক্যের খোঁজে পূর্ব থেকে পশ্চিমে এবং উত্তর থেকে দক্ষিণে টলতে টলতে ঘুরে বেড়াবে, কিন্তু তা পাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকে মাবুদের কালামের খোঁজে পূর্ব থেকে পশ্চিমে এবং উত্তর থেকে দক্ষিণে টলতে টলতে ঘুরে বেড়াবে, কিন্তু তা পাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এক সমুদ্র থেকে আর এক সমুদ্রের তীরে, উত্তরাঞ্চল থেকে পূর্বাঞ্চল পর্যন্ত লোকে খুঁজে বেড়াবে, প্রভুর নির্দেশ জানার জন্য এখানে সেখানে তারা ছুটাছুটি করবে, কিন্তু কোথাও পাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকে ঈশ্বরের বাক্যের জন্য মৃত সাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত এবং উত্তরের দেশ থেকে পূর্বের দেশ পর্যন্ত ঘুরে বেড়াবে| লোকরা প্রভুর বাক্যের খোঁজে এখানে সেখানে ঘুরে বেড়াবে কিন্তু তা পাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা এক সমুদ্র থেকে অন্য সমুদ্র টলতে টলতে যাবে, উত্তর থেকে পূর্বে দিকে সদাপ্রভুর বাক্যের খোঁজে তারা দৌড়াবে কিন্তু তারা তা পাবে না।