Amos 8:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা সামেরিয়ার গুনাহ্‌ নিয়ে শপথ করে, বলে, ‘হে দান, তোমার জীবন্ত আল্লাহ্‌র কসম, বের্‌শেবার জীবন্ত পথের কসম,’ তারা পড়ে যাবে, আর কখনও উঠবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা শমরিয়ার পাপ নিয়ে শপথ করে— যারা বলে, ‘ওহে দান, তোমার জীবিত দেবতার দিব্যি,’ বা, ‘বের-শেবার জীবিত দেবতার দিব্যি,’ তারা সবাই পতিত হবে, তারা আর কখনও উঠতে পারবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা শমরিয়ার পাপ লইয়া শপথ করে, বলে, ‘হে দান, তোমার জীবন্ত ঈশ্বরের দিব্য, বের্‌শেবার জীবন্ত পথের দিব্য,’ তাহারা পড়িয়া যাইবে, আর কখনও উঠিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা শমরিয়ার পাপ লইয়া শপথ করে, বলে, ‘হে দান, তোমার জীবন্ত ঈশ্বরের দিব্য, বের্‌শেবার জীবন্ত পথের দিব্য,’ তাহারা পড়িয়া যাইবে, আর কখনও উঠিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা শমরিয়ার প্রতিমার নাম নিয়ে শপথ করে বলে, ‘হে দান, তোমার জীবন্ত দেবতার দিব্য,’ কিম্বা বলে, ‘বের্‌-শেবার জীবন্ত দেবতার দিব্য,’ তারা পড়ে যাবে, আর কখনও উঠবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা সামেরিয়ার মূর্তির নাম নিয়ে কসম খেয়ে বলে, ‘হে দান, তোমার জীবন্ত দেবতার কসম,’ কিংবা বলে, ‘বের্‌-শেবার জীবন্ত দেবতার কসম,’ তারা পড়ে যাবে, আর কখনও উঠবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমরীয়ার ইষ্টদেবী আশিমার নামে শফত করে যারা বলে ‘হে দান, তোমার দেবতাদের দিব্য’ কিম্বা ‘বের-শেবার ইষ্ট দেবতার দিব্য’—তাদের আমি রেহাই দেব না,তাদের পতন হবেই, আর কখনও উঠবে না তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা শমরিয়ার পাপের নামে শপথ করেছিল, এই বলে, ‘হে দান, আমরা তোমার দেবতার নামে শপথ করেছি|’ ‘আমরা তোমার দেবতা বের্-শেবার নামে শপথ করছি|’ কিন্তু তারা পড়ে যাবে এবং আর কখনো উঠতে পারবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা শমরিয়ার পাপ নিয়ে শপথ করে এবং বলে, ‘দান, তোমার জীবন্ত ঈশ্বরের দিব্যি এবং বের-শেবার জীবন্ত পথের দিব্যি, তারা পড়বে আর কখনো উঠবে না’।”