Amos 8:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি বললাম, এক ঝুড়ি গ্রীষ্মের ফল। তখন মাবুদ আমাকে বললেন, আমার লোক ইসরাইলের কাছে পরিণাম আসল; আমি তাদের আর অমনি ছেড়ে যাব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি জিজ্ঞাসা করলেন, “আমোষ, তুমি কি দেখতে পাচ্ছ?” আমি উত্তর দিলাম, “পাকা ফলের একটি ঝুড়ি।” তারপর সদাপ্রভু আমাকে বললেন, “আমার প্রজা ইস্রায়েলের পেকে ওঠার সময় হয়ে এসেছে। আমি আর তাদের ছেড়ে কথা বলব না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি কহিলাম এক চুপড়ী গ্রীষ্মের ফল। তখন সদাপ্রভু আমাকে কহিলেন, আমার প্রজা ইস্রায়েলের কাছে পরিণাম আসিল; আমি তাহাদিগকে আর অমনি ছাড়িয়া যাইব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি কহিলাম, এক ঝুড়ি গ্রীষ্মের ফল। তখন সদাপ্রভু আমাকে কহিলেন, আমার প্রজা ইস্রায়েলের কাছে পরিণাম আসিল; আমি তাহাদিগকে আর অমনি ছাড়িয়া যাইব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি জিজ্ঞাসা করলেন, “আমোষ, তুমি কি দেখতে পাচ্ছ?” উত্তরে আমি বললাম, “এক টুকরি পাকা ফল।” তখন সদাপ্রভু আমাকে বললেন, “আমার লোক ইস্রায়েলের সময় শেষ হয়ে গেছে; আমি আর তাদের রেহাই দেব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি জিজ্ঞাসা করলেন, “আমোস, তুমি কি দেখতে পাচ্ছ?” জবাবে আমি বললাম, “এক টুকরি পাকা ফল।” তখন মাবুদ আমাকে বললেন, “আমার বান্দা ইসরাইলের সময় শেষ হয়ে গেছে; আমি আর তাদের রেহাই দেব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি বললাম, এক ঝুড়ি গ্রীষ্মশেষের ফল। তখন তিনি আমাকে বললেন, আমার প্রজা ইসরায়েলীদেরও শেষের দিন ঘনিয়ে এসেছে। আমি আর তাদের ক্ষমা করব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমায় বললেন, “আমোষ তুমি কি দেখছ?” আমি বললাম, “এক ঝুড়ি গ্রীষ্মকালীন ফল|” তখন প্রভু আমায় বললেন, “আমার লোক ইস্রায়েলের পরিণাম এসে গেছে| আমি আর তাদের পাপ উপেক্ষা করব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বললেন, “তুমি কি দেখছ, আমোষ?” আমি বললাম, “এক ঝুড়ি গরমের ফল।” তখন সদাপ্রভু আমায় বললেন, “আমার প্রজা ইস্রায়েলের শেষ দিন এসেছে; আমি আর তাদের ছাড়বো না।