Amos 8:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন প্রাসাদের গান হাহাকার হয়ে যাবে, এই কথা সার্বভৌম মাবুদ বলেন; লাশ অনেক; লোকে সমস্ত জায়গায় সেই সব ফেলে দিয়েছে। চুপ!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন সার্বভৌম সদাপ্রভু ঘোষণা করলেন, “মন্দিরে গীত গানগুলি বিলাপে পরিণত হবে। অনেক, অনেক মৃতদেহ সেখানে নিক্ষেপ করা হয়েছে। তোমরা নীরব হও!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন প্রাসাদের গান সকল হাহাকার হইয়া যাইবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন; শব অনেক; লোকে সকল স্থানে সেই সকল ফেলিয়া দিয়াছে। চুপ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন প্রাসাদের গান সকল হাহাকার হইয়া যাইবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন; শব অনেক; লোকে সকল স্থানে সেই সকল ফেলিয়া দিয়াছে। চুপ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন রাজবাড়ীতে গানের বদলে এই বিলাপ হবে, ‘অনেক, অনেক মৃতদেহ; সেগুলো সব জায়গায় ছুঁড়ে ফেলা হয়েছে। চুপ কর।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন রাজবাড়ীতে গানের বদলে এই বিলাপ হবে, ‘অনেক, অনেক লাশ; সেগুলো সব জায়গায় ছুঁড়ে ফেলা হয়েছে। চুপ কর।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন প্রাসাদের সঙ্গীতধ্বনি হাহাকারেপরিণত হবেঅসংখ্য মৃতদেহ সর্বত্র ছড়িয়ে থাকবে—নীরব, নিঃসাড়।—প্রভু বলেছেন এ কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দিরের গানগুলি শবযাত্রার করুণ গানে পরিণত হবে| প্রভু আমার সদাপ্রভুই আমায় এই কথাগুলো বলেছেন| চারিদিকে শবদেহ, নীরবে লোকে সেই সব শব দেহ বহন করে এনে স্তূপ করে ফেলে রাখবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মন্দিরের গান কান্নায় পরিণত হবে সেই দিনের।” এই হল প্রভু সদাপ্রভুর ঘোষণা, “মৃতদেহ অনেক হবে, তারা সব জায়গায় তাদের ছুঁড়ে ফেলে দেবে নিঃশব্দে!”