Amos 8:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা বলে থাক, ‘অমাবস্যা কখন গত হবে? আমরা শস্য বিক্রি করতে চাই। বিশ্রামদিন কখন গত হবে? আমরা গমের ব্যবসা করতে চাই। ঐফা ক্ষুদ্র ও শেকল ভারী করবো, আর ছলনার দাঁড়িপাল্লা দ্বারা ঠকাব;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা বলে থাকো, “অমাবস্যা কখন শেষ হবে যে, আমরা শস্য বিক্রি করতে পারব? সাব্বাথবার কখন সমাপ্ত হবে যে, আমরা গমের ব্যবসা করতে পারব?” তা করা হবে বাটখারার ওজন কমিয়ে, দাম বৃদ্ধি করে ও অন্যায্য দাঁড়িপাল্লায় ঠকানোর মাধ্যমে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা বলিয়া থাক, ‘অমাবস্যা কখন গত হইবে? আমরা শস্য বিক্রয় করিতে চাই। বিশ্রামদিন কখন গত হইবে? আমরা গোমের ব্যবসায় করিতে চাই। ঐফা ক্ষুদ্র ও শেকল ভারী করিব, আর ছলনার দাঁড়ি দ্বারা ঠকাইব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা বলিয়া থাক, ‘অমাবস্যা কখন গত হইবে? আমরা শস্য বিক্রয় করিতে চাই। বিশ্রামদিন কখন গত হইবে? আমরা গমের ব্যবসা করিতে চাই। ঐফা ক্ষুদ্র ও শেকল ভারী করিব, আর ছলনার দাঁড়িপাল্লা দ্বারা ঠকাইব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা বলছ, “কখন অমাবস্যা চলে যাবে যাতে আমরা শস্য বিক্রি করতে পারি? কখন বিশ্রাম দিন শেষ হবে যাতে আমরা বাজারে গম বেচতে পারি? আমরা মাপের টুকরি ছোট করব, দাম বাড়াব, ঠকামির দাঁড়িপাল্লা ব্যবহার করব,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা বলছ, “কখন অমাবস্যা চলে যাবে যাতে আমরা শস্য বিক্রি করতে পারি? কখন বিশ্রাম দিন শেষ হবে যাতে আমরা বাজারে গম বেচতে পারি? আমরা মাপের টুকরি ছোট করব, দাম বাড়াব, ঠকামির দাঁড়িপাল্লা ব্যবহার করব,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যারা বল, অমাবস্যা তিথি কখন গত হবে? কখন আমরা ফসল বিক্রী করতে পারব? বিশ্রামদিন কখন শেষ হবে? কখন আমরা আবার গম বেচা-কেনাশুরু করব? তখন আমরা এফার মাপ ছোট আর শেকেলের ওজন বেশী করব। দাঁড়িপাল্লায় 9 কম ওজনে জিনিস কেনা বেচা করে লোক ঠকাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা ব্যবসায়ীরা বলে থাক, “কখন অমাবস্যা গত হবে যাতে আমরা আবার বেচাকেনা করতে পারি? কখন বিশ্রামদিন শেষ হবে যাতে আমরা গম এনে বেচতে পারি? তখন আমরা দাম বাড়াতে পারব এবং মাপের পাত্র ছোট করতে পারব| আমরা ওজনের হের ফের করে লোক ঠকাতে পারব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বলে, “কবে অমাবস্যা কাটবে, তাহলে আমরা আবার শস্য বিক্রি করতে পারব? এবং কবে বিশ্রামবার শেষ হবে, তাহলে আমরা গম বিক্রি করতে পারব? আমরা ওজনে কম দেব এবং দাম বাড়িয়ে দেব, যেভাবে আমরা নকল দাঁড়িপাল্লা দিয়ে ঠকাই।