Amos 8:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
রূপা দিয়ে দীনহীনদেরকে ও এক জোড়া জুতা দিয়ে দরিদ্রকে ক্রয় করবো এবং গমের ছাঁট বিক্রি করবো।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দরিদ্রদের রুপোর টাকায় কিনে নিয়ে, এক জোড়া জুতোর বিনিময়ে অভাবীকে ক্রয় করে এবং গমের ছাঁটকে পর্যন্ত বিক্রি করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রৌপ্য দিয়া দীনহীনদিগকে ও এক যোড়া পাদুকা দিয়া দরিদ্রকে ক্রয় করিব, এবং গোমের ছাঁট বিক্রয় করিব।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রৌপ্য দিয়া দীনহীনদিগকে ও এক জোড়া পাদুকা দিয়া দরিদ্রকে ক্রয় করিব, এবং গমের ছাঁট বিক্রয় করিব।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রূপা দিয়ে গরীবকে এবং এক জোড়া জুতা দিয়ে অভাবীকে কিনে নেব আর ঝাড়ু দিয়ে ফেলে দেওয়া গম তাদের কাছে বিক্রি করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রূপা দিয়ে গরীবকে এবং এক জোড়া জুতা দিয়ে অভাবীকে কিনে নেব আর ঝাড়ু দিয়ে ফেলে দেওয়া গম তাদের কাছে বিক্রি করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
টাকা দিয়ে অভাবী লোকদের এবং একজোড়া জুতোর বিনিময়ে গরীবদের কিনে রাখব, আর চিটে গম বিক্রী করব তাদের কাছে—তোমরা শুনে রাখ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গরীবরা তাদের ঋণ শোধ করতে পারবে না| তাই আমরা তাদের ক্রীতদাসের মত কিনে নেব| ওই সব অসহায় লোকদের আমরা এক জোড়া জুতোর দামে কিনে নেব| আমরা মাটিতে পড়ে যাওয়া গম বিয়ে করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাহলে আমরা খারাপ গম বিক্রি করতে পারব আর রূপা দিয়ে গরিবকে কিনবো, দরিদ্রকে একজোড়া চটি দিয়ে কিনবো।”