Amos 8:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ ইয়াকুবের মহিমাস্থলের নাম নিয়ে এই কসম খেয়েছেন, নিশ্চয়ই এদের কোন কাজ আমি কখনও ভুলে যাব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু যাকোবের অহংকারের নাম নিয়ে শপথ করেছেন: “তারা যা করেছে, তা আমি কোনোদিনই ভুলে যাব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু যাকোবের মহিমাস্থলের নাম লইয়া এই শপথ করিয়াছেন, নিশ্চয়ই ইহাদের কোন ক্রিয়া আমি কখনও ভুলিয়া যাইব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু যাকোবের মহিমাস্থলের নাম লইয়া এই শপথ করিয়াছেন, নিশ্চয়ই ইহাদের কোন ক্রিয়া আমি কখনও ভুলিয়া যাইব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু, যিনি যাকোবের গৌরব, তিনি শপথ করে বলেছেন, “তারা যা করেছে তা কখনই আমি ভুলে যাব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ, যিনি ইয়াকুবের গৌরব, তিনি কসম খেয়ে বলেছেন, “তারা যা করেছে তা কখনই আমি ভুলে যাব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোবের গর্বস্থল প্রভু শপথ করছেনঃ আমি এদের আচরণের কথা কখনও ভুলব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তার নামে প্রতিশ্রুতি করলেন, যাকোবের গর্ব| “এই সব লোকরা যে সব কাজ করেছে তা আমি কখনই ভুলে যাব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু যাকোবের গর্বকে নিয়ে শপথ করলেন, “নিশ্চয়ই তাদের কোন কাজ আমি কখনো ভুলবো না।”