Amos 9:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার সেই গুনাহ্‌গার লোকেরা সকলে তলোয়ারের আঘাতে মারা পড়বে, যারা বলছে, অমঙ্গল আমাদের কাছ পর্যন্ত আসবে না, আমাদের সম্মুখবর্তী হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার প্রজাদের মধ্যে সব পাপী মানুষ তরোয়ালের আঘাতে মারা যাবে, যারা সবাই বলে, ‘বিপর্যয় আমাদের নাগাল পাবে না বা আমাদের দেখা পাবে না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার সেই পাপী প্রজাগণ সকলে খড়্‌গ দ্বারা মারা পড়িবে, যাহারা বলিতেছে, অমঙ্গল আমাদের নিকট পর্য্যন্ত আসিবে না, আমাদের সম্মুখবর্ত্তী হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার সেই পাপী প্রজাগণ সকলে খড়্‌গ দ্বারা মারা পড়িবে, যাহারা বলিতেছে, অমঙ্গল আমাদের নিকট পর্যন্ত আসিবে না, আমাদের সম্মুখবর্তী হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার সব পাপী লোকদের মধ্যে যারা বলে, ‘অমংগল আমাদের নাগাল পাবে না কিম্বা আমাদের কাছে আসবে না,’ তারা সবাই যুদ্ধে মারা পড়বে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার সব গুনাহ্‌গার বান্দাদের মধ্যে যারা বলে, ‘বিপদ আমাদের নাগাল পাবে না কিংবা আমাদের কাছে আসবে না,’ তারা সবাই যুদ্ধে মারা পড়বে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার প্রজাদের মধ্যে যারা পাপী, যারা বলে ‘কোনও অমঙ্গল আমাদের কাছে ঘেঁষবে না, আমাদের কোনও অনিষ্ট হবে না’—তারা সকলেই অসিমুখে প্রাণ হারাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার লোকদের মধ্যে পাপীরা বলে, ‘আমাদের কোন মন্দ ঘটবে না|’ কিন্তু তাদের সবাইকে তরবারির আঘাতে হত্যা করা হবে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার সেই পাপী প্রজারা সকলে তলোয়ারের আঘাতে মারা পরবে, যারা বলে, ‘বিপর্যয় আমাদের ধরতে পারবে না বা আমাদের সামনে আসবে না’।”