Amos 9:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন আমি দাউদের পড়ে যাওয়া কুটির পুনঃস্থাপন করবো, তার ফাটল বন্ধ করে দেব ও উৎপাটিত স্থানগুলো পুনর্গঠন করবো এবং আগের মত তা নির্মাণ করবো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেদিন “আমি দাউদের পতিত তাঁবু পুনঃপ্রতিষ্ঠিত করব— আমি তার ভাঙা দেয়ালগুলি মেরামত করব, আর তার বিধ্বস্ত স্থানগুলি পুনরায় দাঁড় করাব— পূর্বে যেমন ছিল, তেমনই তা পুনর্নির্মাণ করব,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন আমি দায়ূদের পতিত কুটীর উত্থাপন করিব, তাহার ফাটা বুজাইয়া দিব, ও উৎপাটিত স্থান সকল উঠাইব, এবং পূর্ব্বকালের ন্যায় তাহা নির্ম্মাণ করিব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন আমি দায়ূদের পতিত কুটির উত্থাপন করিব, তাহার ফাটল বুজাইয়া দিব, ও উৎপাটিত স্থান সকল উঠাইব, এবং পূর্বকালের ন্যায় তাহা নির্মাণ করিব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “সেই দিন আমি দায়ূদের পড়ে যাওয়া ঘর আবার উঠাব। আমি তার ভাংগা জায়গাগুলো মেরামত করব, ধ্বংসস্থানগুলো ঠিক করব এবং আগে যেমন ছিল তেমনি করে তা তৈরী করব,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “সেই দিন আমি দাউদের পড়ে যাওয়া ঘর আবার উঠাব। আমি তার ভাংগা জায়গাগুলো মেরামত করব, ধ্বংসস্থানগুলো ঠিক করব এবং আগে যেমন ছিল তেমনি করে তা তৈরী করব,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন আমি দাউদের ভেঙ্গে পড়া কুটিরআবার গড়ে তুলব, আবার গাঁথব তাদের ভাঙ্গা প্রাচীর। তার ধসে পড়া স্থানগুলি সারিয়ে দেব, আগের মতই সেগুলিকে আবার গড়ে তুলব,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দায়ুদের তাঁবু পতিত হয়েছে| কিন্তু সেই সময় আমি আবার তা স্থাপন করব| আমি দেওয়ালের গর্তগুলো সারাবো| আমি এর ধ্বংসস্তূপ থেকে আবার গড়ব| আমি তাকে পূর্বে যেমন ছিল সেই ভাবে আবার গড়ে তুলব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের আমি দায়ূদের তাঁবু ওঠাবো যা পরে গেছিল এবং তার ফাটলগুলো বুজাবো। আমি এর ধ্বংস স্থানগুলি ওঠাবো এবং আগে যেমন ছিল তেমন আবার তৈরী করব,