Amos 9:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তারা ইদোমের অবশিষ্ট লোক এবং যত জাতির উপরে আমার নাম কীর্তিত হয়েছে, সকলের অধিকারী হয়; মাবুদ, যিনি তা সাধন করেন, তিনি এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন তারা ইদোমের অবশিষ্টাংশকে অধিকার করে ও যত জাতির উপরে আমার নাম কীর্তিত হয়েছে,” একথা সেই সদাপ্রভু বলেন, যিনি এই সমস্ত কাজ করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তাহারা ইদোমের অবশিষ্ট লোকদের এবং যত জাতির উপরে আমার নাম কীর্ত্তিত হইয়াছে, সকলের অধিকারী হয়; সদাপ্রভু, যিনি ইহা সাধন করেন, তিনি এই কথা কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন তাহারা ইদোমের অবশিষ্ট লোকদের এবং যত জাতির উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, সকলের অধিকারী হয়; সদাপ্রভু, যিনি ইহা সাধন করেন, তিনি এই কথা কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাতে ইস্রায়েলীয়েরা ইদোমের বাকী অংশ এবং আমার অন্য সব জাতিদের দেশ অধিকার করতে পারে।” সদাপ্রভু, যিনি এই সব কাজ করেন, তিনি এই কথা বলছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাতে বনি-ইসরাইলরা ইদোমের বাকী অংশ এবং আমার অন্য সব জাতিদের দেশ অধিকার করতে পারে।” মাবুদ, যিনি এই সব কাজ করেন, তিনি এই কথা বলছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেন তারা অবশিষ্ট ইদোমী এবং অন্যান্য জাতি, যারা আমার প্রজা বলে পরিচিত, তাদের উপর জয়লাভ করতে পারে। যিনি এই সকল কার্য সাধন করবেন, সেই ‘ইয়াহ্ওয়ে'ই বলেছেন এ কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর, তারা, যারা আমার নামে অভিহিত হয়, তারা ইদোমের এবং দেশের অন্যান্য অবশিষ্ট অংশের সত্ত্ব গ্রহণ করবে| প্রভু বলেন, তিনি এগুলো করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাতে তারা শেষ পর্যন্ত ইদোম অধিকার করতে পারে এবং সমস্ত জাতি যাদের আমার নামে ডাকা হয় তাদের অধিকার করতে পারে।