Amos 9:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, দেখ, এমন সময় আসছে, যে সময়ে হালবাহক শস্যচ্ছেদকের সঙ্গে ও আঙ্গুরপেষক বীজ বাপকের সঙ্গে মিলবে; পর্বতগুলো থেকে মিষ্ট আঙ্গুর-রস ক্ষরণ হবে এবং সকল উপপর্বত গলে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এমন সময় আসছে,” সদাপ্রভু ঘোষণা করেন, “যখন চাষি শস্যচ্ছেদকের সঙ্গে ও দ্রাক্ষাফল মাড়াইকারী বীজবপনকারীর সঙ্গে মিলিত হবে। পর্বতগুলি থেকে নতুন দ্রাক্ষারস ফোঁটায় ফোঁটায় ঝরে পড়বে ও সব পাহাড় থেকে তা প্রবাহিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু বলেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে হালবাহক শস্যচ্ছেদকের সহিত, ও দ্রাক্ষাপেষক বীজবাপকের সহিত মিলিবে; পর্ব্বতগণ হইতে মিষ্ট দ্রাক্ষারস ক্ষরিবে, এবং সকল উপপর্ব্বত গলিয়া যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু বলেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে হালবাহক শস্যচ্ছেদকের সহিত, ও দ্রাক্ষাপেষক বীজবাপকের সহিত মিলিবে; পর্বতগণ হইতে মিষ্ট দ্রাক্ষারস ক্ষরিবে, এবং সকল উপপর্বত গলিয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আরও বলছেন, “সেই দিনগুলো আসছে যখন এত শস্য জন্মাবে যে, তা সব কাটবার আগে আবার চাষ করবার সময় আসবে এবং এত আংগুর হবে যে, তা সব মাড়াই করবার আগে আবার ফসল লাগাবার সময় আসবে। বড় বড় পাহাড়গুলো থেকে প্রচুর নতুন আংগুর-রস পাওয়া যাবে এবং তা সমস্ত ছোট ছোট পাহাড়গুলোকে যেন ধুয়ে নিয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আরও বলছেন, “সেই দিনগুলো আসছে যখন এত শস্য জন্মাবে যে, তা সব কাটবার আগে আবার চাষ করবার সময় আসবে এবং এত আংগুর হবে যে, তা সব মাড়াই করবার আগে আবার ফসল লাগাবার সময় আসবে। বড় বড় পাহাড়গুলো থেকে প্রচুর নতুন আংগুর-রস পাওয়া যাবে এবং তা সমস্ত ছোট ছোট পাহাড়গুলোকে যেন ধুয়ে নিয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু বলেছেনঃ দেখ, এমন দিন ঘনিয়ে আসছে যখন ফসল কাটা শেষ না হতেই চাষের কাজ শুরু হবে, আঙুর পেষাই শেষ হবার আগেই আঙুরবীজ বোনার মরশুম এসে যাবে। শৈলচূড়া থেকে ঝরে পড়বে সুমিষ্ট মদিরা, পাহাড়ের গা বেয়ে বইতে থাকবে দ্রাক্ষারসের ধারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেন, “সেই সময় আসছে যখন হালবাহক শস্য ছেদকের সঙ্গে তাল মিলিয়ে পা ফেলবে| দ্রাক্ষা মর্দনকারী, দ্রাক্ষা চয়নকারীকে ছাড়িয়ে যাবে| পর্বত এবং উপপর্বত থেকে মিষ্ট দ্রাক্ষারস ঝরে পড়বে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, এমন দিন আসবে, এই হলো সদাপ্রভুর ঘোষণা, “যখন হালবাহক শস্যছেদকে অতিক্রম করবে এবং আঙ্গুর ব্যবসায়ী অতিক্রম করবে তাকে যে বীজ বপন করেছে। পাহাড়েরা মিষ্টি আঙ্গুর রস ঝরাবে এবং সমস্ত উপপর্বত তাতে ভেসে যাবে।