Amos 9:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি আমার লোক ইসরাইলের বন্দীদশা ফিরাব; তারা ধ্বংসপ্রাপ্ত নগরগুলো নির্মাণ করে সেখানে বাস করবে, আঙ্গুরক্ষেত প্রস্তুত করে তার রস পান করবে এবং বাগান প্রস্তুত করে তার ফল ভোগ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আমার নির্বাসিত প্রজা ইস্রায়েলকে আবার ফিরিয়ে আনব। “তারা ধ্বংসিত নগরগুলিকে পুনর্নির্মাণ করে সেগুলির মধ্যে বসবাস করবে। তারা দ্রাক্ষাক্ষেত রোপণ করে সেগুলি থেকে উৎপন্ন দ্রাক্ষারস পান করবে; তারা বিভিন্ন উদ্যান তৈরি করে সেগুলির ফল ভোজন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি আপন প্রজা ইস্রায়েলের বন্দি-দশা ফিরাইব; তাহারা ধ্বংসিত নগর সকল নির্ম্মাণ করিয়া তথায় বাস করিবে, দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার দ্রাক্ষারস পান করিবে, এবং উদ্যান প্রস্তুত করিয়া তাহার ফল ভোগ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি আপন প্রজা ইস্রায়েলের বন্দিদশা ফিরাইব; তাহারা ধ্বংসিত নগর সকল নির্মাণ করিয়া তথায় বাস করিবে, দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার দ্রাক্ষারস পান করিবে, এবং উদ্যান প্রস্তুত করিয়া তাহার ফল ভোগ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বন্দীদশায় থাকা আমার লোক ইস্রায়েলীয়দের আমি ফিরিয়ে আনব; তারা ধ্বংস হয়ে যাওয়া শহরগুলো আবার তৈরী করবে এবং সেগুলোতে বাস করবে। তারা আংগুর ক্ষেত করে আংগুর-রস খাবে; তারা বাগান করে তার ফল খাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বন্দীদশায় থাকা আমার বান্দা বনি-ইসরাইলদের আমি ফিরিয়ে আনব; তারা ধ্বংস হয়ে যাওয়া শহরগুলো আবার তৈরী করবে এবং সেগুলোতে বাস করবে। তারা আংগুর ক্ষেত করে আংগুর-রস খাবে; তারা বাগান করে তার ফল খাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন আমি আমার প্রজা ইসরায়েলীদের বন্দিত্ব মোচন করব, তারা তাদের বিধ্বস্ত জনপদগুলি পুনর্গঠন করে সেখানে বসতি করবে, তারা দ্রাক্ষাকুঞ্জ তৈরী করে দ্রাক্ষারসপান করবে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আমার লোকদের ইস্রায়েলকে বন্দী দশা থেকে ফিরিয়ে আনব| তারা ধ্বংস হয়ে যাওয়া শহরগুলি আবার গড়বে এবং সেখানে বাস করবে| তারা দ্রাক্ষাক্ষেত স্থাপন করবে এবং তাদের উৎপন্ন দ্রাক্ষারস পান করবে| তারা বাগান করবে এবং তা থেকে ফল আহরণ করে খাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আমার প্রজাদের বন্দীদশা থেকে ফিরিয়ে নিয়ে আসবো। তারা ধ্বংস প্রাপ্ত শহর গুলো নির্মাণ করবে, তারা আঙ্গুর খেত প্রস্তুত করবে এবং তাদের রস পান করবে এবং তারা বাগান তৈরী করবে আর তার ফল খাবে।