Amos 9:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তাদের ভূমিতে তাদের রোপণ করবো; আমি তাদেরকে যে ভূমি দিয়েছি, তা থেকে তারা আর উৎপাটিত হবে না; তোমার আল্লাহ্‌ মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি ইস্রায়েলকে তাদের স্বদেশে রোপণ করব, আমি তাদের যে দেশ দিয়েছি, সেখান থেকে তারা আর কখনও উৎপাটিত হবে না,” তোমার ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তাহাদের ভূমিতে তাহাদিগকে রোপন করিব; আমি তাহাদিগকে যে ভূমি দিয়াছি, তাহা হইতে তাহারা আর উৎপাটিত হইবে না; তোমার ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তাহাদের ভূমিতে তাহাদিগকে রোপণ করিব; আমি তাহাদিগকে যে ভূমি দিয়াছি, তাহা হইতে তাহারা আর উৎপাটিত হইবে না; তোমার ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি ইস্রায়েলীয়দের তাদের নিজের দেশে গাছের মত লাগিয়ে দেব; যে দেশ আমি তাদের দিয়েছি সেখান থেকে আর তাদের কখনও উপ্‌ড়ে ফেলা হবে না।” এই কথা তোমাদের ঈশ্বর সদাপ্রভু বলছেন। ॥ভব
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি বনি-ইসরাইলদের তাদের নিজের দেশে গাছের মত লাগিয়ে দেব; যে দেশ আমি তাদের দিয়েছি সেখান থেকে আর তাদের কখনও উপ্‌ড়ে ফেলা হবে না।” এই কথা তোমাদের মাবুদ আল্লাহ্‌ বলছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের নিজেদের দেশে আমি তাদের প্রতিষ্ঠিত করব, আর যে দেশ আমি তাদের দান করেছি সেখান থেকে তারা আর কখনও উৎখাত হবে না। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর বলেছেন এ কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আমার লোকদের তাদের দেশে স্থায়ীভাবে বসবাস করাব| যে দেশ আমি তাদের দিয়েছি, সেখান থেকে তাদের আর কখনও বিচ্ছিন্ন করা হবে না|” প্রভু তোমার ঈশ্বরই এই সব বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাদের জমিতে তাদের রোপণ করব এবং তাদের সেই জমি থেকে কখনও উপড়িয়ে ফেলা হবে না, যা আমি তাদের দিয়েছি,” সদাপ্রভু তোমাদের ঈশ্বর বলছেন।