Amos 9:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা খনন করে পাতাল পর্যন্ত গেলেও সেখান থেকে আমার হাত তাদেরকে ধরে আনবে এবং আসমান পর্যন্ত উঠলেও আমি সেখান থেকে তাদেরকে নামাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা পাতালের গভীরে খুঁড়ে নেমে গেলেও, সেখান থেকে আমার হাত তাদের টেনে তুলবে। তারা আকাশ পর্যন্ত উঠে গেলেও, সেখান থেকে আমি তাদের নামিয়ে আনব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা পাতাল পর্য্যন্ত খুঁড়িয়া গেলেও তথা হইতে আমার হস্ত তাহাদিগকে ধরিয়া আনিবে, এবং আকাশ পর্য্যন্ত উঠিলেও আমি তথা হইতে তাহাদিগকে নামাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা পাতাল পর্যন্ত খুঁড়িয়া গেলেও তথা হইতে আমার হস্ত তাহাদিগকে ধরিয়া আনিবে, এবং আকাশ পর্যন্ত উঠিলেও আমি তথা হইতে তাহাদিগকে নামাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা মৃতস্থানের গভীর পর্যন্ত খুঁড়ে সেখানে গেলেও আমার হাত সেখান থেকে তাদের নিয়ে আসবে। তারা মহাকাশ পর্যন্ত উঠলেও সেখান থেকে আমি তাদের নামিয়ে আনব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা কবরের গভীর পর্যন্ত খুঁড়ে সেখানে গেলেও আমার হাত সেখান থেকে তাদের নিয়ে আসবে। তারা আসমান পর্যন্ত উঠলেও সেখান থেকে আমি তাদের নামিয়ে আনব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যদি গর্ত খুঁড়ে পাতালে গিয়ে আশ্রয় নেয় আমার হাত সেখান থেকেও তাদের ধরে আনবে। যদি তারা আকাশে ওঠে সেখান থেকেও আমি তাদের টেনে নামাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা যদি পাতাল পর্যন্ত গভীর গর্ত খুঁড়ে তার মধ্যে যায়ও আমি তাদের সেখান থেকেও টেনে বের করে আনব| তারা আকাশে উঠে গেলেও সেখান থেকে আমি তাদের নামিয়ে আনব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও তারা পাতাল পর্যন্ত খুঁড়ে যায়, সেখান থেকে আমার হাত তাদের নিয়ে আসবে। তারা স্বর্গে উঠলেও, সেখান থেকে আমি তাদের নিচে নামিয়ে আনব।