Amos 9:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা দুশমনদের সম্মুখে বন্দীদশার স্থানে গেলেও আমি সেখানে তলোয়ারকে হুকুম দেব, আর তা তাদেরকে হত্যা করবে; এভাবে অমঙ্গলের জন্য আমি তাদের প্রতি লক্ষ্য রাখবো, মঙ্গলের জন্য নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও তাদের শত্রুরা তাদের নির্বাসিত করে, সেখানে আমি তরোয়ালকে আদেশ দেব, যেন তাদের হত্যা করে। “আমি আমার দৃষ্টি তাদের উপরে নিবদ্ধ রাখব, তা কেবল অমঙ্গলের জন্য, মঙ্গলের জন্য নয়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা শত্রুদের সম্মুখে বন্দি-দশার স্থানে গেলেও আমি সেখানে খড়্‌গকে আজ্ঞা দিব, আর তাহা তাহাদিগকে বধ করিবে; এইরূপে অমঙ্গলের জন্য আমি তাহাদের প্রতি চক্ষু রাখিব, মঙ্গলের জন্য নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা শত্রুদের সম্মুখে বন্দি-দশার স্থানে গেলেও আমি সেখানে খড়্‌গকে আজ্ঞা দিব, আর তাহা তাহাদিগকে বধ করিবে; এইরূপে অমঙ্গলের জন্য আমি তাহাদের প্রতি চক্ষু রাখিব, মঙ্গলের জন্য নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শত্রুদের দ্বারা বন্দী হয়ে তারা অন্য দেশে গেলেও সেখানে তাদের মেরে ফেলবার জন্য আমি তলোয়ারকে আদেশ দেব। মংগলের জন্য নয় কিন্তু অমংগলের জন্যই আমি তাদের উপর আমার চোখ স্থির রাখব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শত্রুদের দ্বারা বন্দী হয়ে তারা অন্য দেশে গেলেও সেখানে তাদের মেরে ফেলবার জন্য আমি তলোয়ারকে হুকুম দেব। নিরাপত্তার জন্য নয় কিন্তু বিপদের জন্যই আমি তাদের উপর আমার চোখ স্থির রাখব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শত্রুহস্তে বন্দী হয়ে তারা যদি নির্বাসনে যায়, আমার নির্দেশে তরবারি সেখানে তাদের নিধন করবে। আমার দৃষ্টি তাদের উপরে থাকবে অমঙ্গলের জন্য, মঙ্গলের জন্য নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তারা বন্দী হতে শত্রুদের সামনে যায় তবে সেখানে আমি তরবারিকে আদেশ করব আর তা তাদের হত্যা করবে| হ্যাঁ, আমি তাদের উপর নজর রাখব দেখব কিভাবে তাদের উপর অমঙ্গল আনতে পারি, মঙ্গল নয়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও তারা বন্দীদশায় যাবে, তাদের শত্রুদের দ্বারা পরিচালিত হবে, সেখানে আমি তলোয়ারকে আদেশ দেব এবং তা তাদের মেরে ফেলবে। তাদের ক্ষতির জন্য আমি তাদের ওপর আমার নজর রাখবো, ভালোর জন্য নয়।”