Amos 9:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রভু, বাহিনীগণের মাবুদ, তিনিই দেশকে স্পর্শ করলে তা গলে যায় ও দেশ-নিবাসী সকলে শোকান্বিত হয়; এবং সমুদয় দেশ নীল নদীর মত স্ফীত হয়ে উঠবে, মিসরীয় নদীর মত নেমে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, তিনি পৃথিবীকে স্পর্শ করলে তা দ্রবীভূত হয়, এবং তার মধ্যে বসবাসকারী সকলে শোক করে; সমস্ত দেশ নীলনদের মতো স্ফীত হয়, পরে মিশরের নদীর মতো নেমে যায়;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, তিনিই দেশকে স্পর্শ করিলে তাহা গলিয়া যায়, ও তন্নিবাসী সকলে শোকান্বিত হয়; এবং সমুদয় দেশ নীল নদীর ন্যায় স্ফীত হইয়া উঠিবে, মিস্রীয় নদীর ন্যায় নামিয়া যাইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, তিনিই দেশকে স্পর্শ করিলে তাহা গলিয়া যায়, ও তন্নিবাসী সকলে শোকান্বিত হয়; এবং সমুদয় দেশ নীল নদীর ন্যায় স্ফীত হইয়া উঠিবে, মিসরীয় নদীর ন্যায় নামিয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী প্রভু সদাপ্রভু দেশটাকে ছুঁলে তা গলে যায় আর তার মধ্যে বাসকারী সবাই শোক করে। তাঁর ছোঁয়ায় গোটা দেশটা মিসরের নীল নদীর মত ফুলে ওঠে, তারপর নেমে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দীন-দুনিয়ার মালিক আল্লাহ্‌ রাব্বুল আলামীন দেশটাকে ছুঁলে তা গলে যায় আর তার মধ্যে বাসকারী সবাই শোক করে। তাঁর ছোঁয়ায় গোটা দেশটা মিসরের নীল নদের মত ফুলে ওঠে, তারপর নেমে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভুর স্পর্শে ধরণী বিগলিত হয়, মর্ত্যবাসী সকলেই হয় শোকে ম্রিয়মান, সারা পৃথিবী নীলনদের মত হয়ে ওঠে উত্তাল, নীলনদের মতই আবার স্তিমিত হয় ভাটার টানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার সদাপ্রভু সর্বশক্তিমান প্রভু দেশকে স্পর্শ করলে তা গলে যাবে| তখন দেশে বসবাসকারী সকলে মৃতদের জন্য শোক করবে| দেশ মিশরীয় নীল নদের মতো উথাল পাতাল করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু, বাহিনীগণের সদাপ্রভু দেশকে স্পর্শ করলেন এবং তা গলে গেলো; যারা সবাই বাস করে শোক করল; এর মধ্যেকার সব কিছু নদীর মত ফুলে ওঠে আবার ডুবে যায় মিশরের নদীর মত।