Amos 9:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি আসমানে তাঁর উঁচু কক্ষগুলো নির্মাণ করেছেন, দুনিয়ার উপরে তাঁর চন্দ্রাতপ স্থাপন করেছেন; তিনি সমুদ্রের জলরাশিকে ডেকে স্থলের উপরে ঢেলে দেন; মাবুদ তাঁর নাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আকাশমণ্ডলে নিজের প্রাসাদ নির্মাণ করেন, ও তার ভিত্তিমূল পৃথিবীতে স্থাপন করেন, তিনি সমুদ্রের জলরাশিকে আহ্বান করেন স্থলের উপরে ঢেলে দেন— সদাপ্রভু তাঁর নাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আকাশে আপন উচ্চ কক্ষ সকল নির্ম্মাণ করিয়াছেন, পৃথিবীর ঊর্দ্ধে আপন চন্দ্রাতপ স্থাপন করিয়াছেন; তিনি সমুদ্রের জলসমূহকে ডাকিয়া স্থলের উপরে ঢালিয়া দেন; সদাপ্রভু তাঁহার নাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আকাশে আপন উচ্চ কক্ষ সকল নির্মাণ করিয়াছেন, পৃথিবীর ঊর্ধ্বে আপন চন্দ্রাতপ স্থাপন করিয়াছেন; তিনি সমুদ্রের জলসমূহকে ডাকিয়া স্থলের উপরে ঢালিয়া দেন; সদাপ্রভু তাঁহার নাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আকাশে তাঁর উঁচু ঘর তৈরী করেছেন এবং পৃথিবীর উপরে চাঁদোয়ার মত আকাশকে স্থাপন করেছেন; তিনি সাগরের জলকে ডেকে ভূমির উপরে ঢেলে দেন। যিনি এই সব করেন তাঁর নাম সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আসমানে তাঁর উঁচু ঘর তৈরী করেছেন এবং দুনিয়ার উপরে চাঁদোয়ার মত আকাশকে স্থাপন করেছেন; তিনি সাগরের পানিকে ডেকে ভূমির উপরে ঢেলে দেন। যিনি এই সব করেন তাঁর নাম মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি অন্তরীক্ষে নির্মাণ করেছেন সোপান শ্রেণী, পৃথিবীর উপর স্থাপন করেছেন চন্দ্রাতপ, সাগরের জলরাশিকে আহ্বান করে তিনি ধরাকে করেন প্লাবিত,‘ইয়াহ্‌ওয়ে’ তাঁর নাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তাঁর ওপরের ঘরগুলো আকাশের অধিকতর উচেচ তৈরি করেছেন| তিনি তাঁর লোকদের পৃথিবীর ভিত্তির ওপর স্থাপন করেছেন| তিনি সমুদ্রের জলকে ডাকেন এবং বৃষ্টিরূপে তা দেশের ওপর ঢেলে দেন| যিহোবা তাঁর নাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা তিনি, যিনি স্বর্গে তাঁর কক্ষ তৈরী করেছেন এবং তিনি পৃথিবীতে তাঁর ধনুক আকৃতির ছাদ তৈরী করেছেন। তিনি সমুদ্রের জলকে ডাকলেন এবং পৃথিবীর ওপর তাদের ঢেলে দিলেন, সদাপ্রভু তাঁর নাম।