Amos 9:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, হে বনি-ইসরাইল, তোমরা কি আমার কাছে ইথিওপীয়দের মত নও? আমি কি মিসর দেশ থেকে ইসরাইলকে, কপ্তোর থেকে ফিলিস্তিনীদেরকে এবং কীর থেকে অরামীয়দেরকে আনি নি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু বলেন, “ওহে ইস্রায়েলীরা, আমার কাছে কি তোমরা কূশীয়দের মতো নও?” সদাপ্রভু ঘোষণা করেন। আমিই কি মিশর থেকে ইস্রায়েলীদের, কপ্তোর থেকে ফিলিস্তিনীদের ও কীর থেকে অরামীয়দের নিয়ে আসিনি?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, হে ইস্রায়েল-সন্তানগণ, তোমরা কি আমার নিকটে কূশীয়দের সন্তানগণের তুল্য নহ? আমি কি মিসর দেশ হইতে ইস্রায়েলকে, কপ্তোর হইতে পলেষ্টীয়দিগকে, এবং কীর হইতে অরামীয়দিগকে আনি নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, হে ইস্রায়েল-সন্তানগণ, তোমরা কি আমার নিকটে কূশীয়দের সন্তানগণের তুল্য নহ? আমি কি মিসর দেশ হইতে ইস্রায়েলকে, কপ্তোর হইতে পলেষ্টীয়দিগকে এবং কীর হইতে অরামীয়দিগকে আনি নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “হে ইস্রায়েলের লোকেরা, তোমরা কি আমার কাছে কূশীয়দের মত নও? আমি কি মিসর থেকে ইস্রায়েলীয়দের, ক্রীট থেকে পলেষ্টীয়দের এবং কীর থেকে অরামীয়দের নিয়ে আসি নি?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “হে ইসরাইলের লোকেরা, তোমরা কি আমার কাছে ইথিওপীয়দের মত নও? আমি কি মিসর থেকে বনি-ইসরাইলদের, ক্রীট থেকে ফিলিস্তিনীদের এবং কীর থেকে সিরীয়দের নিয়ে আসি নি?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু বলছেনঃ হে ইসরায়েলকুল,তোমরা কি আমার দৃষ্টিতে সুদানবাসীদের মত নও? আমিই কি মিশর থেকে ইসরায়েলীদের, ক্রীট দ্বীপ থেকে ফিলিস্তিনীদের এবং কীর থেকে সিরীয়দের উদ্ধার করে আনিনি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু এই কথা বলেন: “হে ইস্রায়েল, তুমি আমার কাছে কূশীয়দের মতো| আমি ইস্রায়েলকে মিশর দেশ থেকে বের করে এনেছিলাম| আমি কপ্তোর থেকে পলেষ্টীয়দের এবং কীর থেকে অরামীয়দের বের করে এনেছিলাম|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“হে ইস্রায়েল, তোমরা কি আমার কাছে কুশীয় লোকদের মত নও?” এটি সদাপ্রভুর ঘোষণা। “আমি কি ইস্রায়েলকে মিশর দেশ থেকে বার করে নিয়ে আসিনি, কপ্তোর থেকে পলেষ্টীয়দের এবং কীর থেকে অরামীয়দের কি আনি নি?