Amos 9:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, সার্বভৌম মাবুদের দৃষ্টি এই গুনাহ্গার রাজ্যের উপরে রয়েছে; আর আমি ভূতল থেকে তা মুছে ফেলব; তবুও ইয়াকুবের কুলকে একেবারে মুছে ফেলব না, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“নিশ্চিতরূপে সার্বভৌম সদাপ্রভুর দৃষ্টি এই পাপিষ্ঠ জাতির উপরে আছে। আমি ভূপৃষ্ঠ থেকে একে ধ্বংস করব। তবুও আমি যাকোবের কুলকে সম্পূর্ণরূপে ধ্বংস করব না,” সদাপ্রভু ঘোষণা করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, প্রভু সদাপ্রভুর চক্ষু এই পাপিষ্ঠ রাজ্যের উপরে রহিয়াছে; আর আমি ভূতল হইতে ইহা উচ্ছিন্ন করিব; তথাপি যাকোবের কুলকে একেবারে উচ্ছিন্ন করিব না, ইহা সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, প্রভু সদাপ্রভুর চক্ষু এই পাপিষ্ঠ রাজ্যের উপরে রহিয়াছে; আর আমি ভূতল হইতে ইহা উচ্ছিন্ন করিব; তথাপি যাকোবের কুলকে একেবারে উচ্ছিন্ন করিব না, ইহা সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার চোখ অবশ্যই এই পাপে পূর্ণ রাজ্যের উপর রয়েছে। পৃথিবীর বুক থেকে আমি তা ধ্বংস করে দেব; তবুও আমি যাকোবের বংশকে সম্পূর্ণভাবে ধ্বংস করব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার চোখ অবশ্যই এই গুনাহে পূর্ণ রাজ্যের উপর রয়েছে। দুনিয়ার বুক থেকে আমি তা ধ্বংস করে দেব; তবুও আমি ইয়াকুবের বংশকে সম্পূর্ণভাবে ধ্বংস করব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের দৃষ্টি এই পাপকলুষিত রাজ্যের প্রতিনিবদ্ধ রয়েছে। ধরাপৃষ্ঠ থেকে আমি এই রাজ্য নিশ্চিহ্ন করব, তবে যাকোবকুলকে নিঃশেষে উচ্ছেদ করব না। প্রভু বলেছেন এ কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু পাপপূর্ণ রাজ্য, ইস্রায়েলের দিকে চেয়ে আছেন| প্রভু বলেন, “আমি পৃথিবীর বুক থেকে ইস্রায়েলকে উৎপাটন করব কিন্তু যাকোবের পরিবারকে সম্পূর্ণভাবে ধ্বংস করব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, প্রভু সদাপ্রভুর চোখ পাপময় রাজ্যের ওপর আছে এবং আমি পৃথিবী থেকে এটা নিশ্চিহ্ন করে দেব, তথাপি যাকোব কুলকে সম্পূর্ণ ধ্বংস করব না,” এটি সদাপ্রভুর ঘোষণা।