Colossians 1:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এতে যেন তোমরা প্রভুর যোগ্যরূপে জীবন-যাপন ও সর্বতোভাবে তাঁকে সন্তুষ্ট করতে পার, আর তোমরা সমস্ত সৎকর্মে ফলবান ও আল্লাহ্‌র তত্ত্বজ্ঞানে সমৃদ্ধ হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা এজন্য এই প্রার্থনা করছি যে, তোমরা যেন প্রভুর যোগ্যরূপে জীবনযাপন করো, জীবনের প্রতি ক্ষেত্রেই তোমাদের আচরণ দ্বারা তাঁকে সন্তুষ্ট করে তোলো, সমস্ত শুভকাজে সফল হয়ে ওঠো ও ঐশ্বরিক জ্ঞানে বৃদ্ধিলাভ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তদ্দ্বারা প্রভুর যোগ্যরূপে সর্ব্বতোভাবে প্রীতিজনক আচরণ কর, সমস্ত সৎকর্ম্মে ফলবান্‌ ও ঈশ্বরের তত্ত্বজ্ঞানে বর্দ্ধিষ্ণু হও,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তার ফলে তোমরা এমন জীবনযাপন কর যাতে তাঁর গৌরব হয় ও প্রভু সমস্ত দিক দিয়ে খুশী হন৷ আমি প্রার্থনা করি য়েন তোমরা সব রকমের সত্ কাজ করে ফলবান হও এবং ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধিলাভ কর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমরা প্রার্থনা করি যেন তোমরা সবকিছুতে প্রভুর যোগ্য হয়ে চলতে পার, ভালো ভালো কাজ করে ফলবান হও এবং ঈশ্বরের জ্ঞানে বেড়ে ওঠ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তদ্দ্বারা প্রভুর যোগ্যরূপে সর্বতোভাবে প্রীতিজনক আচরণ কর, সমস্ত সৎকর্মে ফলবান ও ঈশ্বরের তত্ত্বজ্ঞানে বর্ধিষ্ণু হও,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে যেন তোমরা সৎ কাজ করে ফলবান হও এবং ঈশ্বরকে আরও ভাল করে জানতে পার; আর এইভাবে যেন সব কিছুতে প্রভুকে সন্তুষ্ট করবার জন্য তাঁর যোগ্য হয়ে চলতে পার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে যেন তোমরা সৎ কাজ করে ফলবান হও এবং আল্লাহ্‌কে আরও ভাল করে জানতে পার; আর এইভাবে যেন সব কিছুতে প্রভুকে সন্তুষ্ট করবার জন্য তাঁর যোগ্য হয়ে চলতে পার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে তোমরা এমন আচরণ করবে যা হবে প্রভুর কাছে সর্বতোভাবে গ্রহণযোগ্য ও তাঁর প্রীতিজনক। আমাদের প্রার্থনা এই যেন তোমরা সবর্প্রকার সৎ কাজে সফল হ্য এবং ঈশ্বর সম্পর্কিত প্রজ্ঞায় পূর্ণতা লাভ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার ফলে তোমরা এমন জীবনযাপন কর যাতে তাঁর গৌরব হয় ও প্রভু সমস্ত দিক দিয়ে খুশী হন৷ আমি প্রার্থনা করি যেন তোমরা সব রকমের সৎ‌ কাজ করে ফলবান হও এবং ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধিলাভ কর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা প্রার্থনা করি যেন তোমরা সব কিছুতে প্রভুর যোগ্য হয়ে চলতে পার, ভালো আচরণ, ভালো কাজ করে ফলবান হও এবং ঈশ্বরের জ্ঞানে বেড়ে ওঠ।