Colossians 1:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা আনন্দের সঙ্গে সমপূর্ণ ধৈর্য ও সহিষ্ণুতা প্রকাশ করার জন্য তাঁর মহিমার পরাক্রম অনুসারে সমস্ত শক্তিতে শক্তিমান হও;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের গৌরবময় শক্তিতে তোমরা পরাক্রান্ত হয়ে যেন অসীম সহিষ্ণুতা ও ধৈর্যের অধিকারী হও এবং
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আনন্দের সহিত সম্পূর্ণ ধৈর্য্য ও সহিষ্ণুতা প্রকাশার্থে তাঁহার প্রতাপের পরাক্রম অনুসারে সমস্ত শক্তিতে শক্তিমান্ হও;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়েন ঈশ্বর তাঁর মহাশক্তিতে তোমাদের শক্তিমান করেন ও তাঁর পরাক্রমে তোমাদের বলিষ্ঠ করেন; য়েন দুঃখ কষ্ট এলে তোমরা সহ্য করতে ও ধৈর্য্য ধরতে পার৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমরা প্রার্থনা করি তাঁর মহিমা ও শক্তির অনুগ্রহে সব বিষয়ে তোমরা শক্তিশালী হও যেন তোমরা ধৈর্য্য ও সহিষ্ণুতাকে আনন্দের সঙ্গে গ্রহণ করতে পার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আনন্দের সহিত সম্পূর্ণ ধৈর্য ও সহিষ্ণুতা প্রকাশার্থে তাঁহার প্রতাপের পরাক্রম অনুসারে সমস্ত শক্তিতে শক্তিমান হও;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এটা সম্ভব, কারণ ঈশ্বর তাঁর মহা শক্তি অনুসারে সমস্ত শক্তি দিয়ে তোমাদের শক্তিমান করছেন যাতে তোমরা সব সময় আনন্দের সংগে ধৈর্য ধরে সব সহ্য কর এবং পিতা ঈশ্বরকে ধন্যবাদ দাও। আলোর রাজ্যে ঈশ্বরের লোকেরা যে অধিকার লাভ করবে তার ভাগী হবার জন্য তিনি তোমাদের উপযুক্ত করে তুলেছেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এটা সম্ভব, কারণ আল্লাহ্ তাঁর মহাশক্তি অনুসারে সমস্ত শক্তি দিয়ে তোমাদের শক্তিমান করছেন যাতে তোমরা সব সময় আনন্দের সংগে ধৈর্য ধরে সব সহ্য কর এবং পিতা আল্লাহ্কে শুকরিয়া জানাও। নূরের রাজ্যে আল্লাহ্র বান্দারা যে অধিকার লাভ করবে তার ভাগী হবার জন্য তিনি তোমাদের উপযুক্ত করে তুলেছেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর পরাক্রান্ত মহিমায় তোমরা পূর্ণমাত্রায় শক্তিমান হও। সানন্দে সর্ব বিষয়ে সহিষ্ণুতা ও ধৈর্য অবলম্বন কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেন ঈশ্বর তাঁর মহাশক্তিতে তোমাদের শক্তিমান করেন ও তাঁর পরাক্রমে তোমাদের বলিষ্ঠ করেন; যেন দুঃখ কষ্ট এলে তোমরা সহ্য করতে ও ধৈর্য্য ধরতে পার৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা প্রার্থনা করি তাঁর মহিমা ও শক্তির অনুগ্রহে সব বিষয়ে তোমরা শক্তিশালী হও যেন তোমরা ধৈর্য্য ও সহিষ্ণুতাকে আনন্দের সঙ্গে গ্রহণ করতে পার।