Colossians 1:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পিতার শুকরিয়া কর, যিনি পবিত্র লোকদের আলোতে যে উত্তরাধিকার, তাতে তোমাদের অংশী হবার জন্য উপযুক্ত করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সানন্দে পিতাকে ধন্যবাদ জ্ঞাপন করো, যিনি জ্যোতির রাজ্যে পবিত্রগণের যে অধিকার তার অংশীদার হওয়ার জন্য তোমাদের যোগ্য করে তুলেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পিতার ধন্যবাদ কর, যিনি তোমাদিগকে দীপ্তিতে পবিত্রগণের অধিকারের অংশী হইবার উপযুক্ত করিয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাহলে তোমরা আনন্দ সহকারে পিতাকে ধন্যবাদ দিতে পারবে, যিনি তাঁর আলোয় সন্তানদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অংশ ভোগ করার য়োগ্যতা তোমাদের দিয়েছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমরা প্রার্থনা করি যিনি আমাদের আলোতে পবিত্র লোকদের উত্তরাধিকারের অংশীদার হবার যোগ্য করেছেন, আনন্দের সঙ্গে যেন সেই পিতাকে ধন্যবাদ দিতে পারি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পিতার ধন্যবাদ কর, যিনি তোমাদিগকে দীপ্তিতে পবিত্রগণের অধিকারের অংশীদার হইবার উপযুক্ত করিয়াছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই পিতা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা নিবেদন কর যিনি তোমাদের জ্যোতির্লোকে খ্রীষ্ট ভক্তদের উত্তরাধিকারের অংশীদার করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে তোমরা আনন্দ সহকারে পিতাকে ধন্যবাদ দিতে পারবে, যিনি তাঁর আলোয় সন্তানদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অংশ ভোগ করার যোগ্যতা তোমাদের দিয়েছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা প্রার্থনা করি যিনি আমাদের আলোতে পবিত্র লোকদের উত্তরাধিকারের অংশীদার হবার যোগ্য করেছেন, আনন্দের সঙ্গে যেন সেই পিতাকে ধন্যবাদ দিতে পারি।