Colossians 1:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনিই দেহের অর্থাৎ মণ্ডলীর মাথা; তিনিই আদি, মৃতদের মধ্য থেকে প্রথমজাত, যেন সমস্ত বিষয়ে তিনি অগ্রগণ্য হন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি দেহের, অর্থাৎ মণ্ডলীর মস্তক; তিনিই সূচনা, তিনিই মৃতগণের মধ্য থেকে উত্থিত প্রথমজাত, যেন সমস্ত কিছুর উপরে তাঁর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনিই দেহের অর্থাৎ মণ্ডলীর মস্তক তিনি আদি, মৃতগণের মধ্য হইতে প্রথমজাত, যেন সর্ব্ববিষয়ে তিনি অগ্রগণ্য হন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্ট হলেন দেহের মস্তক সেই দেহ হচ্ছে মণ্ডলী৷ সব কিছুর আদি তিনি, মৃতদের মধ্য থেকে পুনরুত্থিতদের মধ্যে তিনি প্রথম, তাই সব কিছুতেই প্রথমে তাঁর স্থান৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনিই তাঁর দেহের অর্থাৎ মন্ডলীর মাথা। তিনিই প্রথম, তিনিই প্রথম মৃতদের মধ্য থেকে জীবিত হয়েছিলেন, সুতরাং তিনিই সব কিছুর মধ্যে প্রথম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনিই দেহের অর্থাৎ মণ্ডলীর মস্তক; তিনি আদি, মৃতগণের মধ্য হইতে প্রথমজাত, যেন সর্ববিষয়ে তিনি অগ্রগণ্য হন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া তিনিই তাঁর দেহের, অর্থাৎ মণ্ডলীর মাথা। তিনিই প্রথম আর তিনিই মৃত্যু থেকে প্রথম জীবিত হয়েছিলেন, যেন সব কিছুতে তিনিই প্রধান হতে পারেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া তিনিই তাঁর শরীরের, অর্থাৎ জামাতের মাথা। তিনিই প্রথম আর তিনিই মৃত্যু থেকে প্রথম জীবিত হয়েছিলেন, যেন সব কিছুতে তিনিই প্রধান হতে পারেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনিই মণ্ডলীরূপে দেহের মস্তক, তিনিই আদি, মৃতলোক থেকে সর্বপ্রথম পুনরুত্থিত যেন সর্ববিষয়ে তিনিই হতে পারেন অগ্রগণ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্ট হলেন দেহের মস্তক আর সেই দেহ হচ্ছে মণ্ডলী৷ সব কিছুর আদি তিনি, মৃতদের মধ্য থেকে পুনরুত্থিতদের মধ্যে তিনি প্রথম, তাই সব কিছুতেই প্রথমে তাঁর স্থান৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনিই তাঁর দেহের অর্থাৎ মণ্ডলীর মাথা। তিনিই প্রথম, তিনিই প্রথম মৃতদের মধ্য থেকে জীবিত হয়েছিলেন, সুতরাং তিনিই সব কিছুর মধ্যে প্রথম।