Colossians 1:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তাঁর ক্রুশের রক্ত দ্বারা সন্ধি করে তাঁর দ্বারা যেন নিজের সঙ্গে বেহেশতের হোক, বা দুনিয়ার হোক, সকলই সম্মিলিত করেন, তাঁর দ্বারাই করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ক্রুশে পাতিত তাঁর রক্তের মাধ্যমে শান্তি স্থাপন করে, তাঁর দ্বারা স্বর্গ কি মর্ত্যের সবকিছুকে তাঁর সঙ্গে সম্মিলিত করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাঁহার ক্রুশের রক্ত দ্বারা সন্ধি করিয়া, তাঁহার দ্বারা যেন আপনার সহিত কি স্বর্গস্থিত, কি মর্ত্ত্যস্থিত, সকলই সম্মিলিত করেন, তাঁহার দ্বারাই করেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর খ্রীষ্টের ক্রুশের ওপর পতিত রক্তের দ্বারা শান্তি স্থাপন করে কি স্বর্গের, কি র্ময়্তের সব কিছু খ্রীষ্টের মাধ্যমে তাঁর কাছে পুনরায় ফিরিয়ে এনেছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং তিনি নিজে তাঁর পুত্রের মাধ্যমে অনেক কিছুর মিলনসাধন করেছেন। ঈশ্বর তাঁর পুত্রের ক্রুশের রক্ত দিয়ে শান্তি এনেছিলেন, পৃথিবীর অথবা স্বর্গের সব কিছুকে একসঙ্গে করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাঁহার ক্রুশের রক্ত দ্বারা সন্ধি করিয়া, তাঁহার দ্বারা যেন আপনার সহিত কি স্বর্গস্থিত, কি মর্ত্যস্থিত, সকলই সম্মিলিত করেন, তাঁহার দ্বারাই করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা ছাড়া পৃথিবীতে হোক বা স্বর্গে হোক, খ্রীষ্টের মধ্য দিয়ে তাঁর নিজের সংগে সব কিছুর মিলনও তিনি চেয়েছিলেন। খ্রীষ্ট ক্রুশের উপর তাঁর রক্ত দান করে শান্তি এনেছিলেন বলেই এই মিলন হতে পেরেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা ছাড়া দুনিয়াতে হোক বা বেহেশতে হোক, মসীহের মধ্য দিয়ে তাঁর নিজের সংগে সব কিছুর মিলনও তিনি চেয়েছিলেন। মসীহ্‌ ক্রুশের উপর তাঁর রক্ত দান করে শান্তি এনেছিলেন বলেই এই মিলন হতে পেরেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ক্রুশে সিঞ্চিত তাঁর রক্তে স্বস্ত্যয়ন করে ঈশ্বর তাঁরই মাধ্যমে স্বর্গ ও পৃথিবীর সবকিছুকে নিজের সঙ্গে পুনর্মিলিত করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর খ্রীষ্টের ক্রুশের ওপর পতিত রক্তের দ্বারা শান্তি স্থাপন করে কি স্বর্গের, কি মর্ত্যের সব কিছু খ্রীষ্টের মাধ্যমে তাঁর কাছে পুনরায় ফিরিয়ে এনেছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তিনি নিজে তাঁর পুত্রের মাধ্যমে অনেক কিছুর মিলনসাধন করেছেন। ঈশ্বর তাঁর পুত্রের ক্রুশের রক্ত দিয়ে শান্তি এনেছিলেন, পৃথিবীর অথবা স্বর্গের সব কিছুকে একসঙ্গে করেন।