Colossians 1:23 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি তোমরা ঈমানে বদ্ধমূল ও অটল হয়ে স্থির থাক এবং সেই ইঞ্জিলের প্রত্যাশা থেকে বিচলিত না হও যা তোমরা শুনেছ, যা আসমানের নিচে সমস্ত সৃষ্টির কাছে তবলিগ করা হয়েছে, আমি পৌল যার পরিচারক হয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি তোমরা বিশ্বাসে অবিচল থাকো, প্রতিষ্ঠিত ও সুদৃঢ় থেকে সুসমাচারের মধ্যে যে প্রত্যাশা আছে, তা থেকে বিচ্যুত না হও। তোমরা এই সুসমাচারই শুনেছ, যা আকাশমণ্ডলের নিচে সব সৃষ্টির কাছে প্রচার করা হয়েছে, আমি পৌল যার পরিচারক হয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি তোমরা বিশ্বাসে বদ্ধমূল ও অটল হইয়া স্থির থাক, এবং সেই সুসমাচারের প্রত্যাশা হইতে বিচলিত না হও, যাহা শুনিয়াছ, যাহা আকাশমণ্ডলের অধঃস্থিত সমস্ত সৃষ্টির কাছে প্রচারিত হইয়াছে, আমি পৌল যাহার পরিচারক হইয়াছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা য়ে সুসমাচার শুনেছ যদি তা বিশ্বাস করে স্থির থাক এবং সুসমাচার থেকে য়ে প্রত্যাশা তোমরা পেয়েছ তা থেকে যদি সরে না যাও তবে খ্রীষ্ট এসব সম্পন্ন করবেন৷ জগতের সর্বত্র সমস্ত লোকের কাছে সেই একই সুসমাচার প্রচারিত হয়েছে৷ আমি পৌল সেই সুসমাচারের দাস হয়েছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
খ্রীষ্টের বিষয়ে সুখবর থেকে যে নিশ্চিত আশা তোমরা পেয়েছ সেখান থেকে সরে না গিয়ে তোমাদের বিশ্বাসে স্থির থাকতে হবে এবং সেই সুসমাচার সারা জগতে প্রচার করা হয়েছে তোমরা তা শুনেছ, আমি পৌল এই সুসমাচারের প্রচারক হয়েছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি তোমরা বিশ্বাসে বদ্ধমূল ও অটল হইয়া স্থির থাক, এবং সেই সুসমাচারের প্রত্যাশা হইতে বিচলিত না হও, যাহা শুনিয়াছ, যাহা আকাশমণ্ডলের অধঃস্থিত সমস্ত সৃষ্টির কাছে প্রচারিত হইয়াছে, আমি পৌল যাহার পরিচারক হইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবশ্য এর জন্য খ্রীষ্টের বিষয়ে সুখবর থেকে যে নিশ্চিত আশা তোমরা পেয়েছ তা থেকে দূরে সরে না গিয়ে তোমাদের বিশ্বাসে স্থির থাকতে হবে। সেই সুখবর সারা জগতে প্রচার করা হয়েছে এবং তোমরা তা শুনেছ। আমি পৌল এই সুখবরের প্রচারক হয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবশ্য এর জন্য মসীহের বিষয়ে সুসংবাদ থেকে যে নিশ্চিত আশা তোমরা পেয়েছ তা থেকে দূরে সরে না গিয়ে তোমাদের ঈমানে স্থির থাকতে হবে। সেই সুসংবাদ সারা দুনিয়াতে তবলিগ করা হয়েছে এবং তোমরা তা শুনেছ। আমি পৌল এই সুসংবাদের তবলিগকারী হয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবশ্য এটা তখনই সম্ভব তোমরা যদি বিশ্বাসের ভিত্তিতে দৃঢ়প্রতিজ্ঞ ও অবিচল থাক এবং যে সুসমাচার তোমরা শুনেছ তার অন্তর্নিহিত লব্ধ প্রত্যাশা থেকে বিচলিত না হ্য। আকাশের নীচে সমগ্র সৃষ্টির কাছে এই সুসমাচার প্রচারিত হচ্ছে। আমি পৌল —এই সুসমাচার প্রচারই আমার জীবনের ব্রত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যে সুসমাচার শুনেছ যদি তা বিশ্বাস করে স্থির থাক এবং সুসমাচার থেকে যে প্রত্যাশা তোমরা পেয়েছ তা থেকে যদি সরে না যাও তবে খ্রীষ্ট এসব সম্পন্ন করবেন৷ জগতের সর্বত্র সমস্ত লোকের কাছে সেই একই সুসমাচার প্রচারিত হয়েছে৷ আমি পৌল সেই সুসমাচারের দাস হয়েছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
খ্রীষ্টের বিষয়ে সুখবর থেকে যে নিশ্চিত আশা তোমরা পেয়েছ সেখান থেকে সরে না গিয়ে তোমাদের বিশ্বাসে স্থির থাকতে হবে এবং সেই সুসমাচার আকাশের নিচে সমস্ত সৃষ্টির মধ্যে প্রচার করা হয়েছে তোমরা তা শুনেছ, আমি পৌল এই সুসমাচারের প্রচারের দাস হয়েছি।