Colossians 1:24 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন তোমাদের জন্য আমার যেসব দুঃখভোগ হয়ে থাকে, তাতে আনন্দ করছি এবং মসীহের দুঃখভোগের যে অংশ অপূর্ণ রয়েছে তা আমার দেহে তাঁর দেহের জন্য পূর্ণ করছি; সেই দেহ মণ্ডলী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের জন্য আমি আমার দেহে যে দুঃখকষ্ট আমি ভোগ করেছি তার জন্য এখন আমি আনন্দ বোধ করছি কারণ এভাবে আমি খ্রীষ্টের কষ্টভোগে অংশগ্রহণ করছি যা তাঁর দেহ অর্থাৎ মণ্ডলীর ক্ষেত্রে বজায় রয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন তোমাদের নিমিত্ত আমার যে সকল দুঃখভোগ হইয়া থাকে, তাহাতে আনন্দ করিতেছি, এবং খ্রীষ্টের ক্লেশভোগের যে অংশ অপূর্ণ রহিয়াছে তাহা আমার মাংসে তাঁহার দেহের নিমিত্ত পূর্ণ করিতেছি; সেই দেহ মণ্ডলী।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এখন তোমাদের জন্য আমায় য়ে কষ্টভোগ করতে হয় তার জন্য আমি আনন্দিত৷ খ্রীষ্টের দুঃখভোগের য়ে অংশ অপূর্ণ রয়ে গেছে তা আমি তাঁর দেহরূপ মণ্ডলীর হয়ে আমার দেহে দুঃখভোগ করে পূর্ণ করছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এখন তোমাদের জন্য আমার যে সব কষ্টভোগ হচ্ছে তার জন্য আনন্দ করছি এবং খ্রীষ্টের সঙ্গে কষ্টভোগ যা আমার এখনো বাকি আছে তা খ্রীষ্টের দেহের জন্য, সেটা হচ্ছে মন্ডলী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন তোমাদের নিমিত্ত আমার যে সকল দুঃখভোগ হইয়া থাকে, তাহাতে আনন্দ করিতেছি, এবং খ্রীষ্টের ক্লেশভোগের যে অংশ অপূর্ণ রহিয়াছে তাহা আমার মাংসে তাঁহার দেহের নিমিত্ত পূর্ণ করিতেছি; সেই দেহ মণ্ডলী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের জন্য আমি যে কষ্ট ভোগ করছি তাতে আমি আনন্দই পাচ্ছি। খ্রীষ্টের দেহের, অর্থাৎ মণ্ডলীর জন্য তাঁর যে দুঃখভোগ এখনও বাকী আছে তা আমি আমার দেহেই পূর্ণ করছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের জন্য আমি যে কষ্ট ভোগ করছি তাতে আমি আনন্দই পাচ্ছি। মসীহের শরীরের, অর্থাৎ জামাতের জন্য তাঁর যে দুঃখভোগ এখনও বাকী আছে তা আমি আমার শরীরেই পূর্ণ করছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের জন্য আমাকে যে দুঃখকষ্ট ভোগ করতে হয়েছে তাতে আমি আনন্দিত। খ্রীষ্টের দেহরূপী মণ্ডলীর জন্য খ্রীষ্টের ক্লেশবরণের পরও যা অসম্পূর্ণ থেকে গেছে, নিজের দেহপাত করে আমি তা-ই পূর্ণ করছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন তোমাদের জন্য আমায় যে কষ্টভোগ করতে হয় তার জন্য আমি আনন্দিত৷ খ্রীষ্টের দুঃখভোগের যে অংশ অপূর্ণ রয়ে গেছে তা আমি তাঁর দেহরূপ মণ্ডলীর হয়ে আমার দেহে দুঃখভোগ করে পূর্ণ করছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন তোমাদের জন্য আমার যে সব কষ্টভোগ হচ্ছে তার জন্য আনন্দ করছি এবং খ্রীষ্টের সঙ্গে কষ্টভোগ যা আমার এখনো বাকি আছে তা খ্রীষ্টের দেহের জন্য, সেটা হচ্ছে মণ্ডলী।