Colossians 1:25 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের জন্য আল্লাহ্‌র যে দেওয়ানী কাজ আমাকে দেওয়া হয়েছে, সেই অনুসারে আমি মণ্ডলীর পরিচারক হয়েছি, যেন আমি আল্লাহ্‌র কালাম সমপূর্ণভাবে তবলিগ করি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের কাছে ঈশ্বরের বাক্যকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য ঈশ্বর আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন, সেজন্য আমি মণ্ডলীর দাসত্ব বরণ করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের পক্ষে ঈশ্বরের যে দেওয়ানী কার্য্য আমাকে দত্ত হইয়াছে, তদনুসারে আমি মণ্ডলীর পরিচারক হইয়াছি, যেন আমি ঈশ্বরের বাক্য সম্পূর্ণরূপে প্রচার করি;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি মণ্ডলীর সেবকরূপে কাজ করছি, কারণ ঈশ্বর আমাকে এই বিশেষ কাজের জন্য নিযোগ করেছেন৷ এই প্রচারে তোমাদের উপকার হচ্ছে; আমার কাজ হল ঈশ্বরের সত্য বাক্য সম্পূর্ণরূপে প্রচার করা৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমাদের জন্য ঈশ্বরের যে কাজ আমাকে দেওয়া হয়েছে, সেইজন্য আমি মন্ডলীর সেবক হয়েছি, ঈশ্বরের বাক্য সম্পূর্ণভাবে প্রচার করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের পক্ষে ঈশ্বরের যে দেওয়ানী কার্য আমাকে দত্ত হইয়াছে, তদনুসারে আমি মণ্ডলীর পরিচারক হইয়াছি, যেন আমি ঈশ্বরের বাক্য সম্পূর্ণরূপে প্রচার করি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর তাঁর বাক্য তোমাদের কাছে সম্পূর্ণভাবে প্রচার করবার ভার আমার উপর দিয়েছেন বলেই আমি মণ্ডলীর একজন সেবাকারী হয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ তাঁর কালাম তোমাদের কাছে সম্পূর্ণভাবে তবলিগ করবার ভার আমার উপর দিয়েছেন বলেই আমি জামাতের একজন সেবাকারী হয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের কাছ থেকে যে দায়িত্ব আমি গ্রহণ করেছি তা পালনের জন্যই আমি সেই মণ্ডলীর সেবক হয়েছি যেন তোমাদের মঙ্গলের জন্য ঈশ্বরের বাণী সম্পূর্ণভাবে প্রচার করতে পারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি মণ্ডলীর সেবকরূপে কাজ করছি, কারণ ঈশ্বর আমাকে এই বিশেষ কাজের জন্য নিয়োগ করেছেন৷ এই প্রচারে তোমাদের উপকার হচ্ছে; আমার কাজ হল ঈশ্বরের সত্য বাক্য সম্পূর্ণরূপে প্রচার করা৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের জন্য ঈশ্বরের যে কাজ আমাকে দেওয়া হয়েছে, সেইজন্য আমি মণ্ডলীর দাস হয়েছি, ঈশ্বরের বাক্য সম্পূর্ণভাবে প্রচার করি।