Colossians 1:26 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা সেই নিগূঢ়তত্ত্ব, যা যুগযুগানুক্রমে ও পুরুষানুক্রমে গুপ্ত ছিল, কিন্তু এখন তাঁর পবিত্র লোকদের কাছে প্রকাশিত হয়েছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যুগযুগাম্ত এবং বহু প্রজন্ম ধরে এই গুপ্তরহস্য গোপন রাখা হয়েছিল, কিন্তু এখন তা পবিত্রগণের কাছে প্রকাশ করা হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা সেই নিগূঢ়তত্ত্ব, যাহা যুগযুগানুক্রমে ও পুরুষপুরুষানুক্রমে গুপ্ত ছিল, কিন্তু এখন তাঁহার পবিত্রগণের কাছে প্রকাশিত হইল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই সত্য বাক্য়ের নিগূঢ়তত্ত্ব সৃষ্টির শুরু থেকে গুপ্ত ছিল এবং তা সমস্ত মানুষের কাছে গুপ্ত ছিল; কিন্তু এখন ঈশ্বরের পবিত্র লোকদের কাছে তা প্রকাশিত হয়েছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই গোপন সত্য যা যুগে যুগে ও পুরুষে পুরুষে লুকানো ছিল, কিন্তু এখন তা তাঁর পবিত্র লোকদের কাছে প্রকাশিত হল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা সেই নিগূঢ়তত্ত্ব, যাহা যুগযুগানুক্রমে ও পুরুষপুরুষানুক্রমে গুপ্ত ছিল, কিন্তু এখন তাঁহার পবিত্রগণের কাছে প্রকাশিত হইল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের বাক্যের মধ্যে যে গুপ্ত সত্য আগেকার লোকদের কাছে যুগ যুগ ধরে লুকানো ছিল, এখন তাঁর লোকদের কাছে তা প্রকাশিত হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র কালামের মধ্যে যে গোপন সত্য আগেকার লোকদের কাছে যুগ যুগ ধরে লুকানো ছিল, এখন তাঁর বান্দাদের কাছে তা প্রকাশিত হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐশী নিগূঢ়তত্ত্ব যুগ যুগ ধরে ও পুরুষানুক্রমে গুপ্ত ছিল কিন্তু এখন তাঁর ভক্ত প্রজাবৃন্দের কাছে তা ব্যক্ত হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সত্য বাক্যের নিগূঢ়তত্ত্ব সৃষ্টির শুরু থেকে গুপ্ত ছিল এবং তা সমস্ত মানুষের কাছে গুপ্ত ছিল; কিন্তু এখন ঈশ্বরের পবিত্র লোকদের কাছে তা প্রকাশিত হয়েছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই গোপন সত্য যা পূর্বকাল হইতে ও পুরুষে পুরুষে লুকানো ছিল, কিন্তু এখন তা তাঁর পবিত্র লোকদের কাছে প্রকাশিত হল;